ব বায়ত বায়ত [ bāẏata ] ক্রি. বাজায়, বাজাচ্ছে (‘বায়ত বহুবিধ খোল খমক ধুনি’: নরহরি চক্রবর্তী)। [তু. ব্রজ. বাদত < সং. বাদন]।
ব বায়ক বায়ক1 [ bāẏaka1 ] বিণ. 1 বপনকারী। [সং. বাপক]। বায়ক2 [ bāẏaka2 ] বিণ. বি. বাদক, যে বাজায়। [সং. বাদক]।
ব বাম্য বাম্য [ bāmya ] বিণ. (বৈ. সা.) প্রতিকূল, বিরুদ্ধ (‘তথাপি সর্বদা বাম্য বক্রব্যবহার’: চৈ. চ.)। [সং. বাম2 +য]।
ব বামাল বামাল [ bāmāla ] বি. অপহৃত বা লুণ্ঠিত বস্তু (পুলিশ কি বামাল উদ্ধার করতে পেরেছে?)। ☐ ক্রি-বিণ. চোরাই মাল সমেত (চোরটা বামাল ধরা পড়েছে)। [ফা. বমাল]।
ব বামাবর্ত বামাবর্ত [ bāmābarta ] বি. বামদিকে আবর্তন। ☐ বিণ. বামদিকে আবর্তযুক্ত, বাম অভিমুখী, বাঁদিকে ঘোরে এমন (বামাবর্ত শঙ্খ)। [সং. বাম2 + আবর্ত]।