বামাচার

বামাচার [ bāmācāra ] বি. তান্ত্রিক আচার বা শক্তিপূজার প্রকারবিশেষ; তন্ত্রোক্ত পঞ্চসাধন বা পঞ্চ ‘ম’-কারযুক্ত সাধনাবিশেষ। [সং. বাম2 + আচার]। বামাচারী (-রিন্) বিণ. বামাচার পালনকারী।

বামাক্ষী

বামাক্ষী [ bāmākṣī ] বিণ. সুলোচনা, সুন্দর চোখবিশিষ্টা। [সং. বাম2 + অক্ষি + ঈ]।

বামা

বামা [ bāmā ] বি. 1 সুন্দরী নারী (বামাকণ্ঠ); 2 নারী, রমণী। ☐ বিণ. স্ত্রী. 1 বিমুখী, প্রতিকূলা; 2 অপ্রসন্না। [সং. বাম2 + আ]।

বামনাই

বামনাই বি. (বিদ্রুপে) ব্রাহ্মণত্বের গর্ব বা আতিশয্য দেখানো।

বামনা

বামনা বি. (তুচ্ছার্থে) বামন; ব্রাহ্মণ; পাচক; পুরোহিত।

বামনি

বামনি স্ত্রী. বামন2, বামুন [ bāmana2, bāmuna ] বি. 1 ব্রাহ্মণ, হিন্দু চতুর্বর্ণের শ্রেষ্ঠ বর্ণ (পূজায় বামুনের অধিকার); 2 পুরোহিত; 3 পাচক (বামুন ঠাকুর)। [প্রাকৃ. বম্ভণ < সং. ব্রাহ্মণ]।

বামন

বামন1 [ bāmana1 ] বি. 1 বিষ্ণুর পঞ্চম অবতার; 2 অস্বাভাবিক রকমের বেঁটে লোক (বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া)। ☐ বিণ. খুব বেঁটে। [সং. √ বামি (√ বম্ + ণিচ্) + অন]। বামন2, বামুন [ bāmana2, bāmuna ] বি. 1 ব্রাহ্মণ, হিন্দু চতুর্বর্ণের শ্রেষ্ঠ বর্ণ (পূজায় বামুনের অধিকার); 2 পুরোহিত; 3 পাচক (বামুন ঠাকুর)। [প্রাকৃ. বম্ভণ < সং. ব্রাহ্মণ]। স্ত্রী. বামনি। বামনা বি. (তুচ্ছার্থে) বামন; ব্রাহ্মণ; পাচক; পুরোহিত। বামনাই বি. (বিদ্রুপে) ব্রাহ্মণত্বের গর্ব বা আতিশয্য দেখানো। বামুনঠাকুর বি. 1 পুরোহিত; 2 পাচকব্রাহ্মণ।