বায়াত্তুরে

বায়াত্তুরে, বায়ান্ন [ bāẏātturē, bāẏānna ] যথাক্রমে বাহাত্তুরে ও বাহান্ন -র গ্রা. রূপ।

বায়োস্কোপ

বায়স্কোপ, বায়োস্কোপ [ bāẏaskōpa, bāẏōskōpa ] বি. চলচ্চিত্র, সিনেমা। [ইং. bioscope]।

বায়স্কোপ

বায়স্কোপ, বায়োস্কোপ [ bāẏaskōpa, bāẏōskōpa ] বি. চলচ্চিত্র, সিনেমা। [ইং. bioscope]।

বায়সী

বায়সী স্ত্রী. বায়স [ bāẏasa ] বি. কাক। [সং. বয়স্ + অ]।

বায়স

বায়স [ bāẏasa ] বি. কাক। [সং. বয়স্ + অ]। স্ত্রী. বায়সী।

বায়ব্য

বায়ব, বায়বীয়, বায়ব্য [ bāẏaba, bāẏabīẏa, bāẏabya ] বিণ. 1 বায়ুসংক্রান্ত; 2 বায়ুতে পরিণত; 3 বায়ুজাত; 4 বায়ুপথে বিচরণকারী (বায়বযান); 5 বায়ুবত্, বায়ুর তুল্য। [সং. বায়ু + অ, ঈয়, য]।

বায়বীয়

বায়ব

বায়নাপত্র

বায়নাপত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল।

বায়না

বায়না1 [ bāẏanā1 ] বি. 1 আবদার, কোনোকিছুর জন্য অবিরত দাবি বা প্রার্থনা (ছেলেটা ঘুড়ির জন্য বায়না ধরেছে); 2 ছল, ছুতো, বাহানা, ওজর (আজ আমি তোমার কোনো বায়নাই শুনব না)। [ফা. বাহানা]। বায়না2 [ bāẏanā2 ] বি. 1 মূল্যের অগ্রিম প্রদত্ত অংশ, দাদন; 2 অগ্রিম কিছু অংশ দিয়ে ক্রয়ের প্রতিশ্রুতি বা অঙ্গীকার (জমি বায়না করা)। [আ. বয়্ + ফা. আনা]। বায়নাপত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল।