বিগর্হিত

বিগর্হিত [ bigarhita ] বিণ. 1 অতিশয় নিন্দিত বা তিরস্কৃত; 2 নিষিদ্ধ; 3 বিশেষ কলঙ্কজনক বা নিন্দাজনক (বিগর্হিত আচরণ); 4 দূষিত। [সং. বি + গর্হিত]। তু. গর্হিত।

বিগর্হণ

বিগর্হণ [ bigarhaṇa ] বি. 1 অপবাদ, কলঙ্ক, নিন্দা; 2 তিরস্কার। [সং. বি + √ গর্হ্ + অন]। বিণ. বিগর্হিত।

বিগম

বিগম [ bigama ] বি. 1 অপগম, প্রস্হান; চলে যাওয়া 2 অবসান (দিবসবিগম); 3 নাশ; 4 নিবৃত্তি। [সং. বি + √ গম্ + অ]।

বিগতার্তবা

বিগতার্তবা [ bigatārtabā ] বিণ. (স্ত্রী.) যার রজঃ নিবৃত্ত বা বন্ধ হয়েছে, নিবৃত্তরজস্বা। [সং. বিগত + আর্তব (রজঃ) + আ]।

বিগতস্পৃহ

বিগতস্পৃহ বিণ. 1 আকাঙ্ক্ষা বা বাসনা দূর হয়েছে এমন; 2 নিস্পৃহ।

বিগতশ্রী

বিগতশ্রী বিণ. 1 শ্রীহীন; 2 সৌন্দর্য নষ্ট হয়েছে এমন।

বিগতযৌবন

বিগতযৌবন বিণ. যার যৌবন অতিক্রান্ত হয়েছে, যৌবন পার হয়ে গেছে এমন।

বিগতভী

বিগতভী বিণ. 1 যার ভয় দূর হয়েছে; 2 নির্ভীক।