বিগত
বিগত [ bigata ] বিণ. 1 যা অতীত হয়েছে এমন, অতীত, গত (বিগত বত্সর); 2 প্রস্হিত, চলে গেছে এমন, অতিক্রান্ত (বিগত যৌবন); 3 অপগত; 4 নষ্ট (বিগতশ্রী); 5 মৃত (বিগতপ্রাণ)। [সং.বি + গত]। বিগতপ্রাণ বিণ. মৃত, নিষ্প্রাণ। বিগতভী বিণ. 1 যার ভয় দূর হয়েছে; 2 নির্ভীক। বিগতযৌবন বিণ. যার যৌবন অতিক্রান্ত হয়েছে, যৌবন পার হয়ে গেছে এমন। বিগতশোক বিণ. যার দুঃখ দূর হয়েছে। বিগতশ্রী বিণ. 1 শ্রীহীন; 2 সৌন্দর্য নষ্ট হয়েছে এমন। বিগতস্পৃহ বিণ. 1 আকাঙ্ক্ষা বা বাসনা দূর হয়েছে এমন; 2 নিস্পৃহ।