বিঘটন
বিঘটন [ bighaṭana ] বি. 1 বিশ্লেষণ, analysis; 2 ব্যাঘাত; 3 বিরোধ; 4 অনিষ্ট, ক্ষতি (অঘটন-বিঘটন); 5 বিকাশ; 6 অশুভ বা অশান্তিজনক ঘটনা। [সং. বি + √ ঘট্ + অন]। বিঘটিত বিণ. 1 বিশ্লেষিত; 2 ব্যাহত; 3 বিশেষরূপে রচিত; 4 বিকশিত; 5 এলোমেলোভাবে ঘটেছে এমন। ☐ বি. (ব্রজ.) বিপরীত বা মন্দ ঘটনা, অনিষ্ট (‘এ বিঘটিত বিহি নিরমাণ’: বিদ্যা)।
বিগলন
বিগলন [ bigalana ] বি. 1 বিগলিত হওয়া, গলে যাওয়া, দ্রবণ; 2 ক্ষরণ; 3 স্খলন। [সং. বি + গলন]। বিগলিত বিণ. 1 সম্পূর্ণরূপে গলিত বা দ্রবীভূত (ভাবে বিগলিত, স্নেহরসে বিগলিত); 2 বিশেষভাবে ক্ষরিত বা নিঃসৃত (বিগলিত অশ্রু); 3 স্খলিত (বিগলিতবসনা); 4 নষ্ট, পচা (বিগলিত শব)। বিগলিত চিত্তে ক্রি-বিণ. ভাবে বা আবেগে গদগদ হয়ে।