বিজ্ঞাপিত

বিজ্ঞাপিত বিণ. 1 বিজ্ঞাপন দ্বারা ঘোষিত বা প্রচারিত; 2 নিবেদিত, প্রকাশিত।

বিজ্ঞাপনীয়

বিজ্ঞাপনীয় বিণ. জানাবার যোগ্য; প্রচার করতে হবে এমন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন [ bijñāpana ] বি. 1 দূরদর্শন, প্রাচীরপত্র, সংবাদপত্র ইত্যাদির সাহায্যে সাধারণ লোকের কাছে প্রচার, advertisement; 2 নিবেদন; 3 বিজ্ঞপ্তি, notice; 4 ইস্তাহার। [সং. বি + জ্ঞাপন]। বিজ্ঞাপনী বি. বিজ্ঞাপনপত্র, ইস্তাহার। বিজ্ঞাপনীয় বিণ. জানাবার যোগ্য; প্রচার করতে হবে এমন। বিজ্ঞাপিত বিণ. 1 বিজ্ঞাপন দ্বারা ঘোষিত বা প্রচারিত; 2 নিবেদিত, প্রকাশিত।

বিজ্ঞাপক

বিজ্ঞাপক [ bijñāpaka ] বি. বিণ. 1 যে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রচার করে; 2 যে নিবেদন বা প্রকাশ করে। [সং. বি + জ্ঞাপক]।

বৈজ্ঞানিক

বৈজ্ঞানিক [ baijñānika ] বিণ. 1 বিজ্ঞান-সম্বন্ধীয় (বৈজ্ঞানিক আবিষ্কার); 2 বিজ্ঞানসম্মত (বৈজ্ঞানিক উপায়ে); 3 বিজ্ঞানে অভিজ্ঞ বা নিপুণ। ☐ বি. বিজ্ঞানী। [সং. বিজ্ঞান + ইক]। বৈজ্ঞানিকী বিণ. বি. স্ত্রী. উভয় অর্থে। বিজ্ঞানী, বৈজ্ঞানিক বি. বিজ্ঞানবিদ। ☐বিণ. বিজ্ঞানসম্বন্ধীয়।

বিজ্ঞানী

বিজ্ঞানী, বৈজ্ঞানিক বি. বিজ্ঞানবিদ। ☐বিণ. বিজ্ঞানসম্বন্ধীয়।

বিজ্ঞান

বিজ্ঞান [ bijñāna ] বি. 1 (সং.) বিশেষ জ্ঞান, তত্ত্বজ্ঞান; 2 (বাং.) নিয়মিত পর্যবেক্ষণ ও গবেষণার দ্বারা লব্ধ প্রণালীবদ্ধ জ্ঞান, science (পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান); 3 শিল্পাদির শাস্ত্র (সংগীতবিজ্ঞান)। [সং. বি + জ্ঞান]। বিজ্ঞানী, বৈজ্ঞানিক বি. বিজ্ঞানবিদ। ☐বিণ. বিজ্ঞানসম্বন্ধীয়।

বিজ্ঞাত

বিজ্ঞাত [ bijñāta ] বিণ. 1 বিশেষভাবে অবগত বা বিদিত; 2 বিখ্যাত, প্রসিদ্ধ। [সং. বি + √ জ্ঞা + ত]।

বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি [ bijñapti ] বি. 1 বিশেষভাবে জানানো বা জ্ঞাপন; 2 প্রকাশন, নিবেদন; 3 নোটিশ (সরকারি বিজ্ঞপ্তি)। [সং. বি + √ জ্ঞাপি + তি]।