বিটলে

বিটলে, বিটেল [ biṭalē, biṭēla ] বিণ. 1 ধূর্ত, প্রবঞ্চক, শঠ, ঠক (বিটলে বামুন); 2 বিচ্ছু, দুরন্ত ও চতুর। [সং. বিট3 + বাং. লে, ল]।

বিটলবণ

বিটলবণ [ biṭa-labaṇa ] বি. (প্রধানত) কবিরাজি ওষুধে ব্যবহৃত কৃত্রিম লবণবিশেষ। [সং. বিট + লবণ]।

বিটপী

বিটপী (-পিন্) বি. গাছ, বৃক্ষ। (আছ, বিটপীলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে–রজনী কান্ত সেন)

বিটপ

বিটপ [ biṭapa ] বি. 1 গাছের শাখা বা ডাল; 2 পল্লব। [সং. √ বিট্ + অপ]। বিটপী (-পিন্) বি. গাছ, বৃক্ষ। (আছ, বিটপীলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে–রজনী কান্ত সেন)

বিটঙ্ক

বিটঙ্ক [ biṭaṅka ] বি. 1 পায়রার থাকার জায়গা, পায়রার খোপ; 2 পায়রা ইত্যাদির বসার দণ্ড হিসাবে নির্মিত উঁচু বাঁশের মাচা; 3 পাখি ধরার ফাঁদ। [সং. বি + √ টঙ্ক্ (=বন্ধন) + অ]।

বিটকেল

বিটকেল [ biṭa-kēla ] বিণ. অস্বাভাবিকরকম কুত্সিত কদর্য বা বিকট (বিটকেল চেহারা, বিটকেল গন্ধ)। [দেশি]।

বিট

বিট1 [ biṭa1 ] বি. পিয়ন পাহারাওয়ালা প্রভৃতির এলাকা বা টহল দেওয়ার সীমা। [ইং. beat]। বিট2 [ biṭa2 ] বি. লালরঙের ভোজ্য কন্দবিশেষ। [ইং. beet]। বিটপালং বি. 1 পালংশাক; 2 বিট। বিট3 [ biṭa3 ] বি. 1 ধূর্ত বা শঠ লোক; 2 কামুক বা লম্পট লোক; 3 ওষুধ হিসাবে ব্যবহৃত কৃত্রিম লবণ। [সং. √ বিট্ + অ]।

বিজ্বর

বিজ্বর [ bijbara ] বিণ. জ্বরমুক্ত। [সং. বি + জ্বর]।

বিজ্ঞেয়

বিজ্ঞেয় [ bijñēẏa ] বিণ. বিশেষভাবে জ্ঞেয় বা জ্ঞাতব্য, জানবার যোগ্য। [সং. বি + √ জ্ঞা + য]।