বিড়াল
বিড়াল [ biḍ়āla ] বি. ইঁদুর-শিকারে দক্ষ গৃহপালিত নরম লোকে সারা শরীর ঢাকা চতুষ্পদ প্রাণীবিশেষ, মার্জার। [সং. √ বিড়্ + আল]। স্ত্রী. বিড়ালী। বিড়ালতপস্বী (আল.)বি. সাধুর ছদ্মবেশে শয়তান, ভণ্ড ব্যক্তি। বিড়ালাক্ষী বিণ. (স্ত্রী.) বিড়ালের মতো যার কটা চোখ। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা ক্রি. বি. (আল.) কোনো প্রয়োজনীয় কিন্তু আপাত-অসম্ভব বা বিপজ্জনক কাজের গোড়াপত্তন করা। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া ক্রি. বি. (আল.) ভাগ্যক্রমে ঈপ্সিত সুযোগ মেলা।
বিড়ম্বন
বিড়ম্বনা, বিড়ম্বন [ biḍ়mbanā, biḍ়mbana ] বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (ভাগ্যের বিড়ম্বনা); 2 অনর্থক দুর্ভোগ (চেষ্টা করা বিড়ম্বনা মাত্র, দুর্যোগে পথে বেরিয়ে কী বিড়ম্বনাই না হল); 3 (বিরল) অনুকরণ। [সং. বি + √ ডম্ব্ + অন + আ, অন]। বিড়ম্বিত বিণ. 1 প্রবঞ্চিত, প্রতারিত; 2 ক্লেশিত, ক্লেশপ্রাপ্ত (বিড়ম্বিত জীবন); 3 অনুকৃত।
বিড়ম্বনা