বিজ্ঞত্ব

বিজ্ঞতা, বিজ্ঞত্ব বি. বিজ্ঞ [ bijña ] বিণ. 1 জ্ঞানী, পণ্ডিত; 2 অভিজ্ঞ; 3 বিবেচক, বিচক্ষণ। [সং. বি + √ জ্ঞা + অ]।

বিজ্ঞতা

বিজ্ঞতা, বিজ্ঞত্ব বি. বিজ্ঞ [ bijña ] বিণ. 1 জ্ঞানী, পণ্ডিত; 2 অভিজ্ঞ; 3 বিবেচক, বিচক্ষণ। [সং. বি + √ জ্ঞা + অ]।

বিজ্ঞা

বিজ্ঞা স্ত্রী. বিজ্ঞ [ bijña ] বিণ. 1 জ্ঞানী, পণ্ডিত; 2 অভিজ্ঞ; 3 বিবেচক, বিচক্ষণ। [সং. বি + √ জ্ঞা + অ]।

বিজ্ঞ

বিজ্ঞ [ bijña ] বিণ. 1 জ্ঞানী, পণ্ডিত; 2 অভিজ্ঞ; 3 বিবেচক, বিচক্ষণ। [সং. বি + √ জ্ঞা + অ]। বি. বিজ্ঞতা, বিজ্ঞত্ব। স্ত্রী. বিজ্ঞা।

বিজোড়

বিজোড় সংখ্যা বি. ১ ৩ ৫ ৭ ৯ ইত্যাদি অযুগ্ম সংখ্যা।

বেজোড়

বিজোড়, (কথ্য) বেজোড় [ bijōḍ়, (kathya) bējōḍ় ] বিণ. 1 অযুগ্ম, জোড়হীন; 2 দুই দিয়ে ভাগ করলে মিলে যায় না এমন অর্থাত্ দুই দিয়ে বিভাজ্য নয় এমন; 3 বিষম। [বাং. বি (=নয়) + জোড়]। বিজোড় সংখ্যা বি. ১ ৩ ৫ ৭ ৯ ইত্যাদি অযুগ্ম সংখ্যা।

বিজৃম্ভণ

বিজৃম্ভণ [ bijṛmbhaṇa ] বি. 1 হাই তোলা; 2 ইচ্ছা; 3 বিস্তার; 4 বিকাশ। [সং. বি + জৃম্ভণ]। বিজৃম্ভিত বিণ. বিস্তারিত, ব্যাপ্ত; বিকশিত।

বিজিগীষা

বিজিগীষা [ bijigīṣā ] বি. বিজয়লাভের ইচ্ছা, জয়কামনা, জয়লিপ্সা। [সং. বি + √ জি + সন্ + অ + আ]। বিজিগীষু বিণ. বিজয়লাভে ইচ্ছুক।