ব ব্যাপার ব্যাপার [ byāpāra ] বি. 1 ঘটনা (ভীষণ ব্যাপার হয়ে গেছে); 2 অনুষ্ঠান (বিবাহব্যাপার); 3 বিষয় (সাংসারিক ব্যাপার); 4 ব্যবসায়, বাণিজ্য; 5 নিয়োগ। [সং. বি + আ + √ পৃ + অ]। ব্যাপারী (-রিন্) বিণ. বি. ব্যবসায়ী (‘ভাঙা হাটের ক্লান্ত ব্যাপারীদের’: শ. ঘো.)।
ব ব্যাপা ব্যাপা [ byāpā ] ক্রি. (কথ্য) ব্যাপ্ত হওয়া, ছড়ানো, বিস্তৃত হওয়া (সারাদিন ব্যেপে বৃষ্টি, দেশ ব্যেপে গুজব)। [সং. বি + √ আপ্ + বাং. আ]। দ্র ব্যেপে।
ব ব্যাদান ব্যাদান [ byādāna ] বি. 1 বিস্তার, প্রসারণ (মুখ্যব্যাদান); 2 উদ্ঘাটন, খোলা। [সং. বি + আ + √ দা + অন]। ব্যাত্ত, ব্যাদত্ত, (অশু.) ব্যাদিত বিণ. বিস্তৃত, প্রসারিত; উদ্ঘাটিত, খোলা।
ব ব্যাডমিণ্টন ব্যাডমিণ্টন [ byāḍamiṇṭana ] বি. পাখির পালকে তৈরি ফুল বা বল এবং রাকেটের খেলাবিশেষ। [ইং. badminton]।
ব ব্যাণ্ড ব্যাণ্ড [ byāṇḍa ] বি. 1 ঐক্যতান-বাদন; 2 ঐক্যতান-বাদকের দল; 3 ড্রামজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [ইং band]। ব্যাণ্ডমাস্টার বি. ঐক্যতান-বাদকদলের অধিকারী বা নেতা।