ব ব্যাপিনী ব্যাপিনী স্ত্রী. ব্যাপী [ byāpī ] (-পিন্) বিণ. 1 ব্যাপক, প্রসারী (সপ্তাহব্যাপী উত্সব); 2 ব্যাপ্তিশীল (বহুদূরব্যাপী)। [সং. বি. + √ আপ্ + ইন্]।
ব ব্যাপী ব্যাপী [ byāpī ] (-পিন্) বিণ. 1 ব্যাপক, প্রসারী (সপ্তাহব্যাপী উত্সব); 2 ব্যাপ্তিশীল (বহুদূরব্যাপী)। [সং. বি. + √ আপ্ + ইন্]। স্ত্রী. ব্যাপিনী।
ব ব্যাপার ব্যাপার [ byāpāra ] বি. 1 ঘটনা (ভীষণ ব্যাপার হয়ে গেছে); 2 অনুষ্ঠান (বিবাহব্যাপার); 3 বিষয় (সাংসারিক ব্যাপার); 4 ব্যবসায়, বাণিজ্য; 5 নিয়োগ। [সং. বি + আ + √ পৃ + অ]। ব্যাপারী (-রিন্) বিণ. বি. ব্যবসায়ী (‘ভাঙা হাটের ক্লান্ত ব্যাপারীদের’: শ. ঘো.)।
ব ব্যাপা ব্যাপা [ byāpā ] ক্রি. (কথ্য) ব্যাপ্ত হওয়া, ছড়ানো, বিস্তৃত হওয়া (সারাদিন ব্যেপে বৃষ্টি, দেশ ব্যেপে গুজব)। [সং. বি + √ আপ্ + বাং. আ]। দ্র ব্যেপে।
ব ব্যাপন ব্যাপন [ byāpana ] বি. 1 ব্যাপ্তি, বিস্তার, প্রসারণ; 2 আচ্ছাদন। [সং. বি + √ আপ্ + অন]। ব্যাপ্য বিণ. ব্যাপনীয়, ব্যাপ্তিযোগ্য।
ব ব্যাপিকা ব্যাপিকা বিণ. ব্যাপক-এর স্ত্রীলিঙ্গ; 1 প্রগল্ভা; 2 চঞ্চলা, ধিঙ্গি। ☐ বি. প্রগল্ভা নারী; 3 ধিঙ্গি স্ত্রীলোক।