ব্যাধ

ব্যাধ [ byādha ] বি. 1 শিকারি জাতিবিশেষ; 2 পশুপাখি-বধকারী। [সং. √ ব্যধ্ + অ]। স্ত্রী. ব্যাধিনী।

ব্যাদিত

ব্যাত্ত, ব্যাদত্ত, (অশু.) ব্যাদিত বিণ. বিস্তৃত, প্রসারিত; উদ্ঘাটিত, খোলা।

ব্যাদত্ত

ব্যাত্ত, ব্যাদত্ত, (অশু.) ব্যাদিত বিণ. বিস্তৃত, প্রসারিত; উদ্ঘাটিত, খোলা।

ব্যাত্ত

ব্যাত্ত, ব্যাদত্ত, (অশু.) ব্যাদিত বিণ. বিস্তৃত, প্রসারিত; উদ্ঘাটিত, খোলা।

ব্যাদান

ব্যাদান [ byādāna ] বি. 1 বিস্তার, প্রসারণ (মুখ্যব্যাদান); 2 উদ্ঘাটন, খোলা। [সং. বি + আ + √ দা + অন]। ব্যাত্ত, ব্যাদত্ত, (অশু.) ব্যাদিত বিণ. বিস্তৃত, প্রসারিত; উদ্ঘাটিত, খোলা।

ব্যাদরা

ব্যাদরা [ byādarā ] বিণ. 1 বেয়াড়া; 2 কুত্সিত। [বেদাঁড়া দ্র]।

ব্যাডমিণ্টন

ব্যাডমিণ্টন [ byāḍamiṇṭana ] বি. পাখির পালকে তৈরি ফুল বা বল এবং রাকেটের খেলাবিশেষ। [ইং. badminton]।

ব্যাটারি

ব্যাটারি [ byāṭāri ] বি. বিদ্যুত্ উত্পাদন ও সঞ্চালন করে এমন যন্ত্রবিশেষ। [ইং. battery]।

ব্যাট

ব্যাট [ byāṭa ] বি. ক্রিকেট ইত্যাদি খেলায় বলকে আঘাত করার জন্য কাঠের তৈরি হাতলযুক্ত ফলকবিশেষ। [ইং. bat]।

ব্যাজোক্তি

ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা।