বিপ্লুত

বিপ্লুত [ bipluta ] বিণ. 1 বিপর্যস্ত; বিধ্বস্ত; 2 উপদ্রুত; 3 বিহ্বল (ভয়বিপ্লুত); 4 প্লাবিত (অশ্রুবিপ্লুত)। [সং. বি + প্লুত]।

বিপ্লাবিত

বিপ্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন, নিমজ্জিত; বিধ্বস্ত।

বিপ্লাবন

বিপ্লাবন [ biplābana ] বি. 1 বন্যা, জলপ্লাবন; 2 ধ্বংস। [সং. বি + প্লাবন]। বিপ্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন, নিমজ্জিত; বিধ্বস্ত।

বিপ্লবাত্মক

বিপ্লবাত্মক বিণ. বৈপ্লবিক; বিরাট ও আমূল পরিবর্তনমূলক।

বিপ্লববাদ

বিপ্লববাদ বি. বিপ্লবের সমর্থন বা বিপ্লবের পন্হার সমর্থন।

বিপ্লবী

বিপ্লবী (-বিন্) বিণ. বি. বিপ্লব ঘটাতে ইচ্ছুক বা চেষ্টিত; বিপ্লবের সমর্থক।

বিপ্লব

বিপ্লব [ biplaba ] বি. 1 (রাষ্ট্র সমাজ প্রভৃতির) আমূল ও অতি দূত পরিবর্তন (ফরাসি বিপ্লব, চিন্তাজগতের বিপ্লব); 2 বিদ্রোহ; 3 ব্যাপক ধ্বংস। [সং. বি + √ প্লু + অ]। বিপ্লবী (-বিন্) বিণ. বি. বিপ্লব ঘটাতে ইচ্ছুক বা চেষ্টিত; বিপ্লবের সমর্থক। বিপ্লববাদ বি. বিপ্লবের সমর্থন বা বিপ্লবের পন্হার সমর্থন। বিপ্লবাত্মক বিণ. বৈপ্লবিক; বিরাট ও আমূল পরিবর্তনমূলক।

বিপ্রলাভ

বিপ্রলাভ [ bipra-lābha ] বি. 1 অনর্থক বিবাদ; 2 বিরুদ্ধ বাক্য বলা। [সং. বি. + প্র √লপ্ + অ]।

বিপ্রলম্ভ

বিপ্রলম্ভ [ bipra-lambha ] বি. 1 প্রতারণা, বঞ্চনা; 2 বিরহ. নায়ক নায়িকার বিচ্ছেদ; 3 কলহ। [সং. বি + প্র + √ লভ্ + অ]।

বিপ্রলব্ধা

বিপ্রলব্ধা বিণ. (স্ত্রী.) প্রতারিতা, বঞ্চিতা। ☐ বি. (আল.) সংকেতস্হানে গিয়ে নায়কের সাক্ষাত্ থেকে বঞ্চিতা নায়িকা।