ব বিবমিষা বিবমিষা [ bibamiṣā ] বি. বমন করার ইচ্ছা; বমির ভাব। [সং. √ বম্ + সন্ + অ + আ]। বিবমিষু বিণ. বমনেচ্ছু।
ব বিবদমানা বিবদমানা স্ত্রী. বিবদমান [ bibada-māna ] বিণ. 1 বিবাদ বা কলহ করছে এমন; 2 বিরুদ্ধমতাবলম্বী (বিবদমান গোষ্ঠীগুলি)। [সং. বি + √ বদ্ + আন (মান)]।
ব বিবদমান বিবদমান [ bibada-māna ] বিণ. 1 বিবাদ বা কলহ করছে এমন; 2 বিরুদ্ধমতাবলম্বী (বিবদমান গোষ্ঠীগুলি)। [সং. বি + √ বদ্ + আন (মান)]। স্ত্রী. বিবদমানা।
ব বিবতসা বিবত্সা1 (বিবতসা, বিবৎসা) [ bibatsā1 ] বি. বাস করার ইচ্ছা। [সং. √ বস্ + সন্ + অ + আ]। বিবত্সা2 [ bibatsā2 ] বিণ. যে গাভির বাছুর মারা গেছে, বত্সহীনা। [সং. বি + বত্স + আ]।
ব বিবক্ষা বিবক্ষা [ bibakṣā ] বি. বলার ইচ্ছা। [সং. √ বচ্ + সন্ + আ]। বিবক্ষিত বিণ. বলতে ইচ্ছা করা হয়েছে এমন, বলতে চাওয়া হয়েছে এমন (চিরবিবক্ষিত কথা)। বিবক্ষু বিণ. বলতে ইচ্ছুক।
ব বিফল বিফল [ biphala ] বিণ ব্যর্থ, নিষ্ফল, নিরর্থক (বিফলকাম, বিফল বাসনা)। [সং. + বি (ব্যর্থ) + ফল]। বিফলকাম, বিফলমনোরথ বিণ. ব্যর্থ; কামনা বা মনোবাসনা পূর্ণ হয়নি এমন।