বিপ্রলব্ধ

বিপ্রলব্ধ [ bipra-labdha ] বিণ. বঞ্চিত, প্রতারিত। [সং. বি + প্র + √ লভ্ + ত]। বিপ্রলব্ধা বিণ. (স্ত্রী.) প্রতারিতা, বঞ্চিতা। ☐ বি. (আল.) সংকেতস্হানে গিয়ে নায়কের সাক্ষাত্ থেকে বঞ্চিতা নায়িকা।

বিপ্রয়োগ

বিপ্রয়োগ বি. বিচ্ছেদ, বিশ্লেষ; বিয়োগ; বিরহ।

বিপ্রযুক্ত

বিপ্রযুক্ত [ bipra-yukta ] বিণ. সংযোগরহিত, বিযুক্ত, বিরহিত, বিচ্ছিন্ন, বিশ্লিষ্ট। [সং. বি + প্র + যুক্ত]। বিপ্রয়োগ বি. বিচ্ছেদ, বিশ্লেষ; বিয়োগ; বিরহ।

বিপ্রতীপ

বিপ্রতীপ [ bipratīpa ] বিণ. প্রতিকূল; সম্পূর্ণ বিপরীত (বিপ্রতীপ কোণ)। [সং. বি + প্রতীপ]।

বিপ্রতিপন্ন

বিপ্রতিপন্ন বিণ. বিরুদ্ধ; বিরুদ্ধ জ্ঞানপূর্ণ; পার্থক্যযুক্ত, সন্দেহযুক্ত, সংশয়পূর্ণ।

বিপ্রতিপত্তি

বিপ্রতিপত্তি [ biprati-patti ] বি. 1 বিরোধ; 2 বিরুদ্ধ জ্ঞান; 3 পার্থক্য; 4 সংশয়। [সং. বি (=বিপরীত) + প্রতিপত্তি (=জ্ঞান)]। বিপ্রতিপন্ন বিণ. বিরুদ্ধ; বিরুদ্ধ জ্ঞানপূর্ণ; পার্থক্যযুক্ত, সন্দেহযুক্ত, সংশয়পূর্ণ।

বিপ্রকীর্ণ

বিপ্রকীর্ণ [ bipra-kīrṇa ] বিণ. ইতস্তত বিক্ষিপ্ত বা ছড়ানো, এলোমেলোভাবে ছড়ানো রয়েছে এমন। [সং. বি + প্র + কীর্ণ]।

বিপ্রকার

বিপ্রকার [ bipra-kāra ] বি. 1 অপকার, ক্ষতি; 2 তিরস্কার; 3 নানা প্রকার। [সং. বি + প্র + √ কৃ + অ]।

বিপ্রকৃষ্ট

বিপ্রকৃষ্ট বিণ. 1 বিপ্রকর্ষণ করা হয়েছে এমন; 2 দূরবর্তী।