বিভাব্য

বিভাবনীয়, বিভাব্য বিণ. বিভাবনযোগ্য।

বিভাবিত

বিভাবিত বিণ. 1 বিবেচিত; 2 নির্ধারিত; 3 অনুভূত; 4 বিশেষভাবে ভাবাবিষ্ট (‘গোরাভাবে বিভাবিত’)।

বিভাবনা

বিভাবনা বি. 1 বিভাবন; 2 কাব্যালংকারবিশেষ-যথা বিনা মেঘে বজ্রপাত।

বিভাবন

বিভাবন [ bibhābana ] বি. 1 বিবেচনা, চিন্তন; 2 অবধারণ; 3 প্রকাশন, খ্যাপন। [সং. বি + √ ভূ + ণিচ্ + অন]। বিভাবনা বি. 1 বিভাবন; 2 কাব্যালংকারবিশেষ-যথা বিনা মেঘে বজ্রপাত। বিভাবনীয়, বিভাব্য বিণ. বিভাবনযোগ্য। বিভাবিত বিণ. 1 বিবেচিত; 2 নির্ধারিত; 3 অনুভূত; 4 বিশেষভাবে ভাবাবিষ্ট (‘গোরাভাবে বিভাবিত’)।

বিভাব

বিভাব [ bibhāba ] বি. 1 (অল.) চিত্তে শোকাদি নয়প্রকার স্হায়ীভাব সৃষ্টির কারণ, আলম্বন ও উদ্দীপন; 2 শৃঙ্গার করুণ প্রভৃতি রসের উত্পত্তির হেতু; 3 প্রেরণা, উদ্দীপনা। [সং. বি + √ ভূ + অ]।

বিভাজ্যতা

বিভাজ্যতা বি. 1 ভাগযোগ্যতা (পরমাণুর বিভাজ্যতা); 2 নিঃশেষে অর্থাত্ অবশিষ্ট থাকে না এমনভাবে ভাগ হওয়া।

বিভাজ্য

বিভাজ্য বিণ. 1 ভাগ করতে হবে বা ভাগ করা যায় এমন, ভাগযোগ্য; বণ্টনীয়; 2 (গণি-রাশি সম্বন্ধে) নির্দিষ্ট কোনো রাশির দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না এমন।

বিভাজিত

বিভাজিত বিণ. ভাগ বা বিভাগ করা হয়েছে এমন।