বিভিন্নার্থক

বিভিন্নার্থ, বিভিন্নার্থক বিণ. বিবিধ বা নানান অর্থযুক্ত।

বিভিন্নার্থ

বিভিন্নার্থ, বিভিন্নার্থক বিণ. বিবিধ বা নানান অর্থযুক্ত।

বিভিন্ন

বিভিন্ন [ bibhinna ] বিণ. 1 নানারকম, বিবিধ (বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম); 2 অন্য, অন্যরকম (বিভিন্ন কথা, বিভিন্ন প্রসঙ্গ); 3 বিভক্ত, বিদীর্ণ (বিভিন্নবক্ষ)। [সং. বি + √ ভিদ্ + ত]। বিভিন্নতা বি. পার্থক্য; বৈচিত্র্য। বিভিন্নার্থ, বিভিন্নার্থক বিণ. বিবিধ বা নানান অর্থযুক্ত।

বিভাসিত

বিভাসিত বিণ. আলোকিত, দীপ্ত; প্রকাশিত (‘দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নে’: রবীন্দ্র)।

বিভাসা

বিভাসা [ bibhāsā ] ক্রি. (কাব্যে) দীপ্ত হওয়া (‘পুণ্যমহিমা উঠে বিভাসি’)। [নামধাতু < সং. বিভাস]। বিভাসিত বিণ. আলোকিত, দীপ্ত; প্রকাশিত ('দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নে': রবীন্দ্র)।

বিভাস

বিভাস [ bibhāsa ] বি. 1 উজ্জ্বল প্রকাশ (দীপ্তির বিভাস); 2 রাত্রিকালীন রাগিণীবিশেষ। [সং. বি + √ ভাস্ + অ]।

বিভাষা

বিভাষা [ bibhāṣā ] বি. 1 ভিন্নদেশীয় বা বিজাতীয় ভাষা; 2 উপভাষা; 3 যে ভারতীয় ভাষা সংস্কৃত থেকে উদ্ভূত হয়নি; 4 (বিরল) বিকল্প। [সং. বি (=বিরুদ্ধ বা বিভিন্ন) + ভাষা]।

বিভার

বিভার [ bibhāra ] বি. উত্তর আমেরিকার ইঁদুরজাতীয় উভচর জন্তুবিশেষ। [ইং. beaver]।

বিভাবরী

বিভাবরী [ bibhābarī ] বি. রাত্রি (‘জাগরণে যায় বিভাবরী’: রবীন্দ্র)। [সং. বি + √ ভা + বন্ + ঈ, ন্ স্হানে র্ আগম]।