বিভাজক
বিভাজক [ bibhājaka ] বিণ. 1 ভাগকারী বা বিভাগকারী; 2 যার দ্বারা ভাগ করা যায় এমন, divisor. [সং. বি + √ ভাজি + অক]। স্ত্রী. বিভাজিকা। বিভাজন বি. 1 ভাগকরণ; 2 অংশ নিরূপণ। বিভাজনীয় বিণ. বিভাজন করা উচিত এমন। বিভাজিত বিণ. ভাগ বা বিভাগ করা হয়েছে এমন। বিভাজ্য বিণ. 1 ভাগ করতে হবে বা ভাগ করা যায় এমন, ভাগযোগ্য; বণ্টনীয়; 2 (গণি-রাশি সম্বন্ধে) নির্দিষ্ট কোনো রাশির দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না এমন। বিভাজ্যতা বি. 1 ভাগযোগ্যতা (পরমাণুর বিভাজ্যতা); 2 নিঃশেষে অর্থাত্ অবশিষ্ট থাকে না এমনভাবে ভাগ হওয়া।
বিভাগীয় বিপণি
বিভাগীয় বিপণি বি. যে বড়ো দোকানের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের সামগ্রী বিক্রয় হয়, departmental store.
বিভাগ
বিভাগ [ bibhāga ] বি. 1 ভাগ, বণ্টন (সম্পত্তিবিভাগ); 2 খণ্ড, অংশ; 3 সরকারি ভাগ-অনুযায়ী জেলা-সমষ্টি অঞ্চল (প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ); 4 ভেদ, পার্থক্য (শ্রেণিবিভাগ); 5 বৃহত্ প্রতিষ্ঠানের অংশ, department; 6 সরকারি দপ্তর, department (বিচারবিভাগ)। [সং. বি + √ ভজ্ + অ]। বিভাগীয় বিণ. বিভাগ-সম্বন্ধীয়; দেশের বা প্রতিষ্ঠানের বিভাগ-সম্পর্কিত বা বিভাগে নিযুক্ত (বিভাগীয় প্রধান)। বিভাগীয় বিপণি বি. যে বড়ো দোকানের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের সামগ্রী বিক্রয় হয়, departmental store.