পরিপার্শ্ব

পরিপার্শ্ব [ pari-pārśba ] বি. চারদিক; চারদিকের অবস্হা। [সং. পরি + পার্শ্ব]। বিণ. পারিপার্শ্বিক।

পরিপাটি

পরিপাটি [ pari-pāṭi ] বি. 1 সুবিন্যাস; 2 শৃঙ্খলা; 3 নৈপুণ্য। ☐ বিণ. 1 সুবিন্যস্ত (পরিপাট পোশাক); 2 সুশৃঙ্খল (পরিপাটি কাজকর্ম, পরিপাটি সংসার); 3 নিপুণ (পরিপাটিরূপে সাজানো, পরিপাটি অভিনয়)। [সং. পরি + পাটি1]।

পরিপাক

পরিপাক [ pari-pāka ] বি. 1 হজম (পরিপাকশক্তি); 2 সহ্য করা, মেনে নেওয়া (এই অপমান পরিপাক করা যায় না)। [সং. পরি + √ পচ্ + অ]।

পরিপন্হী

পরিপন্হী [ pari-panhī ] (-ন্হিন্) বিণ. 1 প্রতিকূল; 2 বাধাদায়ক, বাধাস্বরূপ (শান্তির পরিপন্হী); 3 বিরোধী (তোমার বক্তব্য আমার মতের পরিপন্হী); 4 শত্রুভাবাপন্ন। [সং. পরি + √ পন্হ + ইন্]।

পরিধিমাপক

পরিধিমাপক বি. ক্ষেত্রাদির সীমারেখা বা বাহুসমষ্টি, পরিসীমা, perimeter।

পরিধি

পরিধি [ paridhi ] বি. 1 বৃত্তের বেষ্টনরেখা, circumference (বি. প.); 2 চতুর্দিকের সীমারেখা, বেড়, periphery (বি. প.)। [সং. পরি + √ ধা + ই]। পরিধিমাপক বি. ক্ষেত্রাদির সীমারেখা বা বাহুসমষ্টি, পরিসীমা, perimeter।

পরিধায়ী

পরিধায়ী [ paridhāẏī ] (-য়িন্) বিণ. পরিধানকারী, পরে বা পরেছে এমন (নববস্ত্রপরিধায়ী)। [সং. পরি + √ ধা + ইন্]।

পরিধান

পরিধান [ pari-dhāna ] বি. 1 পরিধেয় জামাকাপড় ইত্যাদি, পোশাক (‘নানা ভাষা নানা মত নানা পরিধান’: অ. সে.); 2 অঙ্গে ধারণ, পরন। [সং.পরি + √ ধা + অন]।