প পরিপক্ব পরিপক্ব [ pari-pakba ] বিণ. 1 সম্পূর্ণ পাকা, সুপক্ব; 2 পরিণত; 3 বিচক্ষণ (পরিপক্ব বুদ্ধি, পরিপক্ব জ্ঞান)। [সং. পরি + পক্ব]। বি. পরিপক্বতা।
প পরিনির্বাণ পরিনির্বাণ [ parinirbāṇa ] বি. 1 মোক্ষ, ভববন্ধন থেকে মুক্তি; 2 বৌ. শা.) মহাপ্রয়াণ (বুদ্ধদেবের মহাপরিনির্বাণ)। [সং. পরি + নির্বাণ]।
প পরিধেয় পরিধেয় [ pari-dhēẏa ] বিণ. পরিধানযোগ্য, পরা হয় এমন (পরিধেয় বস্ত্র)। ☐ বি. পরনের জামাকাপড় ইত্যাদি (সঙ্গে ছিল কেবল কিছু পরিধেয়)। [সং. পরি + √ধা + য]।
প পরিপালন পরিপালন [ pari-pālana ] বি. 1 প্রতিপালন; 2 পরিচালন; 3 অধ্যক্ষতা, শাসন, administration. [সং. পরি + পালন]। পরিপালিত বিণ. প্রতিপালিত; পরিচালিত; শাসিত।
প পরিপালক পরিপালক [ pari-pālaka ] বি. 1 প্রতিপালক, যে পালন করে; 2 পরিচালক; 3 অধ্যক্ষ, শাসক, administrator (স. প.)। [সং. পরি + পালক]।