প পরিপূরণ পরিপূরণ [ pari-pūraṇa ] বিণ. 1 পরিপূর্ণ করা; 2 অভাব দূর করা। [সং. পরি + পূরণ]। পরিপূরিত বিণ. পরিপূর্ণ, পরিপূরণ করা হয়েছে এমন।
প পরিপূরক পরিপূরক [ pari-pūraka ] বিণ. পরিপূর্ণকারী (পরিপূরক প্রশ্ন); সম্পূর্ণকারী (প্রাণিজ খাদ্যের পরিপূরক উদ্ভিজ্জ খাদ্য)। [সং. পরি + পূরক]।
প পরিপুষ্ট পরিপুষ্ট [ paripuṣṭa ] বিণ. 1 অতিশয় বা সম্পূর্ণ পুষ্ট, সুপুষ্ট (পরিপুষ্ট শরীর); 2 বিশেষভাবে প্রতিপালিত; 3 বর্ধিত, বৃদ্ধি বা বিকাশ হয়েছে এমন। [সং. পরি + পুষ্ট]। বি. পরিপুষ্টতা, পরিপুষ্টি। স্ত্রী. পরিপুষ্টা।
প পরিপৃক্ত পরিপৃক্ত [ pari-pṛkta ] বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 আর্দ্র, সিক্ত, saturated (বি.প.); 3 সম্পূর্ণরূপে লগ্ন, সংযুক্ত। [সং. পরি + √ পৃচ্ + ত]। পরিপৃক্তি বি. 1 সম্পর্ক; সংলগ্নতা; 2 মিশ্রণ; 3 আর্দ্রতা, সিক্ততা।