পরিবর্জন

পরিবর্জন [ pari-barjana ] বি. সম্পূর্ণ বর্জন। [সং. পরি + বর্জন]। পরিবর্জিত বিণ. পুরোপুরি বর্জিত।

পরিপ্লুত

পরিপ্লুত [ pari-pluta ] বিণ. সম্যক প্লাবিত; সম্পূর্ণরূপে প্লাবিত বা সিক্ত বা নিমজ্জিত (অশ্রুপরিপ্লুত নেত্রে, করুণাপরিপ্লুত হৃদয়)। [সং. পরি + √ প্লু + ত]।

পরিপ্লব

পরিপ্লব [ pari-plaba ] বি. 1 প্লাবন; 2 উপদ্রব। [সং. পরি + √ প্লু + অ]।

পরিপ্রেক্ষিত

পরিপ্রেক্ষিত [ pari-prēkṣita ] বি. 1 দৃশ্যমান বস্তুর বা বস্তুসমূহের দূরত্ব, আপেক্ষিক আকৃতি, ঘনত্ব, সংস্হান ইত্যাদি যেমন দেখা যায় কিংবা চিত্রে তার প্রতিফলন, perspective; 2 পটভূমি, পারিপার্শ্বিক অবস্হা, অনুষঙ্গ (বিষয়টি বিচার করতে হবে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে)। [সং. পরি + প্র + √ ঈক্ষ্ + ত]।

পরিপোষিত

পরিপোষিত বিণ. পরিপোষণ করা হয়েছে বা হচ্ছে এমন।

পরিপোষণ

পরিপোষণ [ pari-pōṣaṇa ] বি. 1 বিশেষভাবে প্রতিপালন বা সংরক্ষণ; 2 মনে ধারণ বা পোষণ (ক্রোধ পরিপোষণ)। [সং. পরি + √ পুষ্ + অন]। পরিপোষিত বিণ. পরিপোষণ করা হয়েছে বা হচ্ছে এমন।

পরিপোষক

পরিপোষক [ pari-pōṣaka ] বিণ. 1 ন্যায্য লাভসহ নির্মাণ করা যায় এমন বা উত্পাদনের ব্যয় সংকুলান হয় এমন (পরিপোষক মূল্য); 2 প্রতিপালন করে এমন। [সং. পরি + √ পুষ্ + অক]।

পরিপৃক্তি

পরিপৃক্তি বি. 1 সম্পর্ক; সংলগ্নতা; 2 মিশ্রণ; 3 আর্দ্রতা, সিক্ততা।

পরিপূর্ণ

পরিপূর্ণ [ pari-pūrṇa ] বিণ. 1 একেবারে পূর্ণ, পুরোপুরি ভরতি (পরিপূর্ণ ভাণ্ডার); 2 সম্পূর্ণ; 3 সফল, সার্থক (আশা পরিপূর্ণ)। [সং. পরি + পূর্ণ]। বি. পরিপূর্ণতা। স্ত্রী. পরিপূর্ণা।