প পরিবর্ধন পরিবর্ধন [ paribardhana ] বি. 1 সম্যক বর্ধন, বৃদ্ধি বা সম্প্রসারণ. enlargement (স.প.); 2 লালনপালন; 3 উন্নতিসাধন। [সং. পরি + বর্ধন]। পরিবর্ধিত বিণ. পরিবর্ধন করা হয়েছে এমন।
প পরিবর্তী পরিবর্তী (-র্তিন্) বিণ. 1 পরিবর্তনশীল; 2 (পদার্থ.) মাঝে মাঝে দিক পরিবর্তন করে এমন, al ternating (বি.প.)।
প পরিবর্তক পরিবর্তক [ pari-bartaka ] বিণ. বি. 1 পরিবর্তনকারী; 2 প্রত্যাবর্তনকারী। [সং. পরি + √ বৃত্ + অক]।
প পরিবর্ত পরিবর্ত [ pari-barta ] বি. 1 বিনিময়, বদল, পরিবর্তন (কীসের পরিবর্তে কী? যুক্তির পরিবর্তে উপদেশ); 2 বদলি, যে বা যা অন্যের বদলে কাজ চালায় বা প্রতিনিধিত্ব করে। [সং. পরি + √ বৃত্ + অ]।