পরিবাহিতা

পরিবাহিতা বি. সঞ্চালন করার ক্ষমতা বা শক্তি, conductivity (তাপ পরিবাহিতা, বিদ্যুত্ পরিবাহিতা)।

পরিবাহিত

পরিবাহিত [ paribāhita ] বিণ. সঞ্চালিত; বাহিত, এক স্হান থেকে অন্য স্হানে আনীত। [সং. পরি + বাহিত]। পরিবাহিতা বি. সঞ্চালন করার ক্ষমতা বা শক্তি, conductivity (তাপ পরিবাহিতা, বিদ্যুত্ পরিবাহিতা)। পরিবাহী (-হিন্) বিণ. 1 পরিবহণকারী; 2 (বিজ্ঞা.) পরিবহণশক্তি সম্পন্ন, ভিতর দিয়ে তাপ বিদ্যুত্ ইত্যাদি সঞ্চালনের পক্ষে উপযুক্ত (সুপরিবাহী), conducting বা con ductor.

পরিবাহণ

পরিবাহণ [ pari-bāhaṇa ] বি. সঞ্চালন, conduction (তাপ পরিবাহণ)। [সং. পরি + বাহন]।

পরিবাহ

পরিবাহ [ pari-bāha ] বি. 1 প্লাবন, জলোচ্ছ্বাস; 2 পয়ঃপ্রণালী। [সং. পরি + √ বহ্ + অ]।

পরিবর্তন

পরিবর্তন [ pari-bartana ] বি. 1 বিনিময়; 2 বদল (স্হান পরিবর্তন); 3 রূপান্তর (অবস্হার কোনো পরিবর্তন হয়নি); 4 সংশোধন (মত পরিবর্তন)। [সং. পরি + √ বৃত্ + অন]। পরিবর্তনবিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। পরিবর্তনীয় বিণ. পরিবর্তিত করা যায় বা উচিত এমন। পরিবর্তমান বিণ. পরিবর্তিত হচ্ছে এমন (পরিবর্তমান জগত্)। পরিবর্তনশীল বিণ. স্বাভাবিক কারণেই যা বদলায় (পরিবর্তনশীল রাজনীতি)। পরিবর্তিত বিণ. বদলানো হয়েছে বা বদলেছে এমন। পরিবর্তী (-র্তিন্) বিণ. 1 পরিবর্তনশীল; 2 (পদার্থ.) মাঝে মাঝে দিক পরিবর্তন করে এমন, al ternating (বি.প.)।

পরিবাদিনী

পরিবাদিনী বিণ. পরিবাদী র স্ত্রীলিঙ্গ। ☐ বি. সপ্ততন্ত্রী বীণাবিশেষ।

পরিবাদ

পরিবাদ [ pari-bāda ] বি. অপবাদ, কুত্সা, নিন্দা (দুঃখে শোকে নিন্দা পরিবাদে’: রবীন্দ্র)। [সং. পরি + √ বদ্ + অ]। পরিবাদক, পরিবাদী (-দিন্) বিণ. নিন্দাকারী। পরিবাদিনী বিণ. পরিবাদী র স্ত্রীলিঙ্গ। ☐ বি. সপ্ততন্ত্রী বীণাবিশেষ।

পরিবহণ

পরিবহণ [ pari-bahaṇa ] বি. 1 (মানুষ মালপত্র ইত্যাদি) বহন করে স্হানান্তরে নিয়ে যাওয়া, transport (স.প.); 2 (বিজ্ঞা.) কোনোকিছুর ভিতর দিয়ে বিদ্যুত্ তাপ প্রভৃতি সঞ্চালন, conduction (বি.প.)। [সং. পরি + বহন]।