পরিবেষণ

পরিবেশন, পরিবেষণ [ pari-bēśana, pari-bēṣaṇa ] বি. 1 বিতরণ (তথ্য পরিবেশন); 2 ভোজনকালে খাদ্যবস্তু ভাগ করে বিতরণ। [সং. পরি + √ বিশ্, √ বিষ্ + অন]। পরিবেশক, পরিবেষক বি. পরিবেশণকারী।

পরিবার

পরিবার [ paribāra ] বি. 1 পরিজন; 2 স্ত্রী সন্তান প্রভৃতি পোষ্যবর্গ (পরিবারের লোকজন, পরিবার পরিকল্পনা); 3 পত্নী, স্ত্রী (আমার পরিবারের শরীরটা ভালো যাচ্ছে না)। [সং. পরি + √ বৃ + অ]। বিণ. পারিবারিক। পরিবার পরিকল্পনা বি. সন্তান-সন্ততির জন্ম নিয়ন্ত্রণ, family planning.

পরিবাদী

পরিবাদক, পরিবাদী (-দিন্) বিণ. নিন্দাকারী।

পরিবাদক

পরিবাদক, পরিবাদী (-দিন্) বিণ. নিন্দাকারী।

পরিবৃত

পরিবৃত [ paribṛta ] বিণ. সম্যক পরিবেষ্টিত বা আবৃত (শত্রুসৈন্য পরিবৃত, শ্যালক-শ্যালিকা পরিবৃত হয়ে)। [সং. পরি + √ বৃ + ত]। পরিবৃতি বি. সম্যক বেষ্টন বা আবরণ।

পরিবাহী

পরিবাহী (-হিন্) বিণ. 1 পরিবহণকারী; 2 (বিজ্ঞা.) পরিবহণশক্তি সম্পন্ন, ভিতর দিয়ে তাপ বিদ্যুত্ ইত্যাদি সঞ্চালনের পক্ষে উপযুক্ত (সুপরিবাহী), conducting বা con ductor.