পরিবেশন

পরিবেশন, পরিবেষণ [ pari-bēśana, pari-bēṣaṇa ] বি. 1 বিতরণ (তথ্য পরিবেশন); 2 ভোজনকালে খাদ্যবস্তু ভাগ করে বিতরণ। [সং. পরি + √ বিশ্, √ বিষ্ + অন]। পরিবেশক, পরিবেষক বি. পরিবেশণকারী।

পরিবেষ

পরিবেশ, পরিবেষ [ pari-bēśa, pari-bēṣa ] বি. 1 পরিধি; 2 পরিবেষ্টন; মণ্ডল; 3 চারপাশের অবস্হা (শান্তির পরিবেশ); 4 পারিপার্শ্বিক আবহাওয়া (পরিবেশ দূষণ)। [সং. পরি + √ বিশ্ (=উপভোগ), ̃বিষ্ (=ব্যাপ্তি) + অ]।

পরিবেশ

পরিবেশ, পরিবেষ [ pari-bēśa, pari-bēṣa ] বি. 1 পরিধি; 2 পরিবেষ্টন; মণ্ডল; 3 চারপাশের অবস্হা (শান্তির পরিবেশ); 4 পারিপার্শ্বিক আবহাওয়া (পরিবেশ দূষণ)। [সং. পরি + √ বিশ্ (=উপভোগ), ̃বিষ্ (=ব্যাপ্তি) + অ]।

পরিবেদনা

পরিবেদনা [ pari-bēdanā ] বি. 1 অতিশয় বেদনা যন্ত্রণা বা ক্লেশ, তীব্র বেদনা বা যন্ত্রণা; 2 বিবেচনা, ভাবনাচিন্তা। [সং. পরি + বেদনা]।

পরিবেদন

পরিবেদন [ pari-bēdana ] বি. জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহ। [সং. পরি + √ বিদ্ + অন]।

পরিবেত্তা

পরিবেত্তা [ pari-bēttā ] (-ত্তৃ) বি. জ্যেষ্ঠ ভ্রাতা অবিবাহিত থাকতে যে কনিষ্ঠ ভ্রাতা বিবাহ করে। [সং. পরি + √ বিদ্ + তৃ]।

পরিবৃত্তি

পরিবৃত্তি [ pari-bṛtti ] বি. পরিবর্তন, বিনিময়। [সং. পরি + √ বৃত্ + তি]।

পরিবৃত্ত

পরিবৃত্ত [ pari-bṛtta ] বি. কোনো ক্ষেত্র বেষ্টন করে অঙ্কিত বৃত্ত, circumcircle (বি. প.)। [সং. পরি + বৃত্ত]।

পরিবেষ্টন

পরিবেষ্টন [ pari-bēṣṭana ] বি. 1 আবেষ্টন, ঘের; 2 ঘেরাও করা; 3 অবরোধ; 4 প্রদক্ষিণ; 5 (বিরল) পরিবেশ। [সং. পরি + বেষ্টন]। পরিবেষ্টনী বি. ঘের, আবেষ্টন; প্রতিবেশ। পরিবেষ্টিত বিণ. 1 ঘেরা (প্রাচীর পরিবেষ্টিত); 2 ঘেরাও-করা (আত্মীয়পরিজন পরিবেষ্টিত, শত্রু পরিবেষ্টিত)।