পরিদেবনা

পরিদেবন, পরিদেবনা [ pari-dēbana, pari-dēbanā ] বি. 1 খোদোক্তি, বিলাপ (বালীর মৃত্যুতে তারার পরিদেবনা); 2 অনুতাপ, অনুশোচনা। [সং. পরি + √ দিব্+ অন, আ]।

পরিদেবন

পরিদেবন, পরিদেবনা [ pari-dēbana, pari-dēbanā ] বি. 1 খোদোক্তি, বিলাপ (বালীর মৃত্যুতে তারার পরিদেবনা); 2 অনুতাপ, অনুশোচনা। [সং. পরি + √ দিব্+ অন, আ]।

পরিদৃষ্ট

পরিদৃষ্ট [ paridṛṣṭa ] বিণ. সম্যক দৃষ্ট। [সং. পরি + দৃষ্ট]।

পরিদৃশ্যমান

পরিদৃশ্যমান [ pari-dṛśya-māna ] বিণ. চতুর্দিকে দেখা যাচ্ছে বা দৃষ্টিগোচর হচ্ছে এমন; সুস্পষ্ট। [সং.পরি + দৃশ্যমান]।

পরিদর্শী

পরিদর্শী (-র্শিন্) বিণ. পরিদর্শন করে এমন, inspecting (স.প.)।

পরিদর্শন

পরিদর্শন [ paridarśana ] বি. 1 সম্যক দর্শন; 2 পর্যবেক্ষণ; 3 তত্ত্বাবধান; 4 অবস্হা ও ক্রিয়াকলাপ বোঝার জন্য দর্শন, inspec tion (স. প.)। [সং. পরি + দর্শন]। পরিদর্শী (-র্শিন্) বিণ. পরিদর্শন করে এমন, inspecting (স.প.)।

পরিদর্শক

পরিদর্শক [ pari-darśaka ] বিণ. বি. পর্যবেক্ষক; পরিদর্শনকারী, inspec tor (স.প.)। [সং. পরি + দর্শক]।

পরিত্রাণ

পরিত্রাণ [ paritrāṇa ] বি. নিষ্কৃতি, নিস্তার, উদ্ধার, মুক্তি (বিপদ থেকে পরিত্রাণ পাওয়া)। [সং. পরি + ত্রাণ]। পরিত্রাতা বিণ. বি. পরিত্রাণকারী। পরিত্রাহি ক্রি. রক্ষা করো, বাঁচাও।

পরিত্যাজ্য

পরিত্যাজ্য [ pari-tyājya ] বিণ. বর্জনীয়, ত্যাগের যোগ্য, যা বা যাকে ত্যাগ করা যায় বা ত্যাগ করা উচিত। [সং. পরি + √ ত্যজ্ + য]। স্ত্রী. পরিত্যাজ্যা।