পরিমিত
পরিমিত [ pari-mita ] বিণ. 1 ঠিক প্রয়োজনানুরূপ (পরিমিত সংখ্যা); 2 সংযতপরিমাণ, সংযত (পরিমিত আহার); 3 পরিমাণনির্দিষ্ট (চারহাত পরিমিত); 4 মাপা হয়েছে এমন, মাপিত; 5 সীমিত, অল্প। [সং. পরি + √ মা + ত]। পরিমিতি বি. 1 মাপ; 2 নির্দিষ্ট মাত্রা বা পরিমাণ (পরিমিতিবোধ); 3 (গণি.) ভূমির পরিমাপনশাস্ত্র, ক্ষেত্রমিতি, mensuration (বি.প.)।
পরিমার্জনা
পরিমার্জনা [ pari-mārjanā ] বি. 1 পরিষ্করণ, পরিষ্কার করা; 2 সংস্কার করা, ত্রুটি সংশোধন (গ্রন্হাদির পরিমার্জনা); 3 পরিশীলন, চর্চা, অনুশীলন। [সং. পরি + মার্জনা]। পরিমার্জিত বিণ. পরিষ্কৃত; সংস্কার করা হয়েছে এমন।