প পরিমণ্ডল পরিমণ্ডল [ pari-maṇḍala ] বি. 1 মণ্ডল; 2 পরিধি; 3 পরিবেষ্টন, ঘের; 4 চারদিকের অবস্হা (সাংস্কৃতিক পরিমণ্ডল)। ☐ বিণ. বর্তুলাকার, গোলাকার। [সং. পরি + মণ্ডল]।
প পরিভ্রমণ পরিভ্রমণ [ pari-bhramaṇa ] বি. 1 চারদিকে ভ্রমণ, প্রদক্ষিণ; 2 পর্যটন (বহু পথ পরিভ্রমণ করে ক্লান্ত)। [সং. পরি + ভ্রমণ]।
প পরিভাষা পরিভাষা [ pari-bhāṣā ] বি. বিশেষ অর্থে নির্দিষ্ট শব্দ বা সংজ্ঞা, technical word. [সং. পরি + ভাষা]। পরিভাষিত বিণ. 1 পরিভাষার সাহায্যে ব্যক্ত; 2 বিজ্ঞাপিত।
প পরিভাষণ পরিভাষণ [ pari-bhāṣaṇa ] বি. 1 কথাবার্তা, কথোপকথন, আলাপ; 2 কটূক্তি, নিন্দা, তিরস্কার। [সং. পরি + √ ভাষ্ + অন]।