প পরিলেখ পরিলেখ [ pari-lēkha ] বি. সীমানির্দেশক রেখা; নকশা; খসড়া, outline (বি.প.)। [সং. পরি + √ লিখ্ + অ]।
প পরিলিখিত পরিলিখিত [ pari-likhita ] বিণ. (জ্যামি.) চতুর্দিকে অঙ্কিত, circumscribed (বি. প.)। [সং. পরি + লিখিত]।
প পরিলক্ষিত পরিলক্ষিত [ pari-lakṣita ] বিণ. বিশেষভাবে দেখা হয়েছে বা লক্ষ করা হয়েছে এমন; পর্যবেক্ষণ করা হয়েছে এমন। [সং. পরি + লক্ষিত]।
প পরিরম্ভণ পরিরম্ভ, পরিরম্ভণ [ pari-rambha, pari-rambhaṇa ] বি. দৃঢ় আলিঙ্গন। [সং. পরি + √ রভ্ (বেগ, হঠকারিতা) + অ, অন]।
প পরিমাপ পরিমাপ [ pari-māpa ] বি. 1 পরিমাণ-নির্ধারণ, মাপন; 2 পরিমাণ, মাপ (টাকা দিয়ে এর পরিমাপ করা যায় না); 3 জরিপ (জমির আয়তন পরিমাপ করা), survey (স.প.)। [সং. পরি + মাপ]। পরিমাপক বি. বিণ. পরিমাপকারী; জরিপকারী, surveyor. পরিমাপন বি. পরিমাপ-নির্ধারণ।
প পরিমোক্ষণ পরিমোক্ষ, পরিমোক্ষণ [ pari-mōkṣa, pari-mōkṣaṇa ] বি. বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি; পরিনির্বাণ। [সং. পরি + মোক্ষ, মোক্ষণ]।
প পরিমোক্ষ পরিমোক্ষ, পরিমোক্ষণ [ pari-mōkṣa, pari-mōkṣaṇa ] বি. বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি; পরিনির্বাণ। [সং. পরি + মোক্ষ, মোক্ষণ]।