পরিহার

পরিহার [ pari-hāra ] বি. 1 বর্জন, ত্যাগ (অতিভোজন পরিহার করা, অসত্সঙ্গ পরিহার করা)। [সং. পরি + √ হৃ + অ]।

পরিহসনীয়

পরিহসনীয় [ pari-hasanīẏa ] বিণ. পরিহাসের যোগ্য, বিদ্রুপযোগ্য। [সং. পরি +√ হস্ + অনীয়]।

পরিহরা

পরিহরা ক্রি. (কাব্যে) ত্যাগ করা (‘পরিহারি ভব-সুখদুঃখ’: দ্বি.রা)।

পরিহরণীয়

পরিহরণীয় বিণ. পরিহার করার যোগ্য, বর্জনীয়।

পরিসংখ্যা

পরিসংখ্যা1 [ parisaṅkhyā1 ] বি. 1 বিশেষভাবে নিরূপিত বা নির্ণীত সংখ্যা; 2 বিশেষভাবে গণনা। [সং. পরি + সংখ্যা]। পরিসংখ্যান বি. কোনো বিষয়ের তথ্যজ্ঞাপক হিসাব বা সংখ্যার সংকলন, statistics. [রাশিবিজ্ঞান দ্র]। পরিসংখ্যা2 [ parisaṅkhyā2 ] বি. 1 স্মৃতি ও মীমাংসাশাস্ত্রের বিধিবিশেষ; 2 কাব্যলংকারবিশেষ। [সং. পরি + সংখ্যা (=বিচার)]।

পরিষ্কৃত

পরিষ্কৃত বিণ. পরিষ্কার বা সাফ করা হয়েছে এমন; শোধিত; মার্জিত।

পরিষ্কার

পরিষ্কার [ pariṣkāra ] বি. 1 নির্মলতা; 2 পরিচ্ছন্নতা; 3 স্বচ্ছতা। ☐ (বাং.) বিণ. 1 পরিষ্কৃত, পরিচ্ছন্ন, শোধিত (ঘরদোর পরিষ্কার); 2 পরিপাটি (পরিষ্কার কাজকর্ম); 3 স্বচ্ছ (পরিষ্কার জল); 4 সহজবোধ্য, স্পষ্ট (পরিষ্কার করে বলা); 5 ফরসা, উজ্জ্বল (গায়ের রং পরিষ্কার, পরিষ্কার আলো); 6 অকপট (পরিষ্কার মন); 7 বোধবুদ্ধিযুক্ত, বিচারক্ষম (পরিষ্কার মাথা); 8 মলশূন্য (বুক পরিষ্কার, পেট পরিষ্কার); 9 অনাবিল, স্বচ্ছ, তীক্ষ্ণ (পরিষ্কার দৃষ্টি); 10 মেঘযুক্ত (পরিষ্কার আকাশ)। [সং. পরি + √ কৃ + অ]। পরিষ্কৃত বিণ. পরিষ্কার বা সাফ করা হয়েছে এমন; শোধিত; মার্জিত।

পরিস্ফুট

পরিস্ফুট [ pari-sphuṭa ] বিণ. 1 স্পষ্টভাবে প্রকাশিত (পরিস্ফুট চন্দ্রালোক); 2 বিকশিত; 3 সুস্পষ্ট (এই ঘটনা থেকে তার মনোভাব পরিস্ফুট হল)। [সং. পরি + √ স্ফুট্ + অ]।

পরিস্পন্দ

পরিস্পন্দ [ pari-spanda ] বি. কম্পন, vibration. [সং. পরি +√ স্পন্দ্ + অ]।