পরিহিতা

পরিহিতা স্ত্রী. পরিহিত (মেঘনীল শাড়িপরিহিতা)।

পরিহিত

পরিহিত [ pari-hita ] বিণ. পরিধান করা হয়েছে এমন (নববেশ পরিহিত); সজ্জিত। [সং. পরি + √ ধা + ত]। স্ত্রী. পরিহিতা (মেঘনীল শাড়িপরিহিতা)।

পরিহরণ

পরিহরণ [ pari-haraṇa ] বি. পরিহার, ত্যাগ, বর্জন (মোহপরিহরণ, লোভপরিহরণ)। [সং. পরি + হরণ]। পরিহরণীয় বিণ. পরিহার করার যোগ্য, বর্জনীয়। পরিহরা ক্রি. (কাব্যে) ত্যাগ করা (‘পরিহারি ভব-সুখদুঃখ’: দ্বি.রা)। পরিহর্তব্য বিণ. পরিহারযোগ্য, বর্জনীয়।

পরিস্রুত

পরিস্রুত বিণ. 1 ক্ষরিত, চুইয়ে পড়েছে এমন, filtered; 2 ছেঁকে শোধন করা হয়েছে এমন, filtered (পরিস্রুত জল)।

পরিস্রাবণ

পরিস্রাবণ বি. ক্ষরণ; ছাঁকন, filtration. (বি.প.)। [সং. পরি + √ স্রু + ণিচ্ + অন]।

পরিস্রবণ

পরিস্রব, পরিস্রবণ [ pari-sraba, pari-srabaṇa ] বি. 1 প্রবাহ; 2 ক্ষরণ; 3 ছাঁকন, ছেঁকে শোধন, filtration. [সং. পরি + √ স্রু + অ, অন]। পরিস্রাবণ বি. ক্ষরণ; ছাঁকন, filtration. (বি.প.)। [সং. পরি + √ স্রু + ণিচ্ + অন]। পরিস্রুতি বি. ক্ষরণ; ছাঁকন, ছেঁকে শোধন। পরিস্রুত বিণ. 1 ক্ষরিত, চুইয়ে পড়েছে এমন, filtered; 2 ছেঁকে শোধন করা হয়েছে এমন, filtered (পরিস্রুত জল)।

পরিস্রব

পরিহাস

পরিহাস [ pari-hāsa ] বি. ঠাট্টা, বিদ্রুপ; তামাশা। [সং. পরি + √ হস্ + অ]।

পরিহার্য

পরিহার্য [ parihārya ] বিণ. 1 পরিহারের যোগ্য, পরিহরণীয় (প্রতিহিংসার মনোভাব সর্বথা পরিহার্য); 2 উপেক্ষণীয়। [সং. পরি + √ হৃ + য]।