পরীত

পরীত [ parīta ] বিণ. পরিবৃত, বেষ্টিত, চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে এমন। [সং. পরি + √ ই + ত]।

পরীক্ষার্থী

পরীক্ষার্থী (-র্থিন্) বিণ. বি. পরীক্ষা দিতে প্রস্তুত বা পরীক্ষা দেবে এমন। স্ত্রী. পরীক্ষার্থিনী।

পরীক্ষিত

পরীক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন (পরীক্ষিত সত্য)।

পরীক্ষাধীন

পরীক্ষাধীন বিণ. পরীক্ষিত হচ্ছে এমন; বিচার্য; পরীক্ষাসাপেক্ষ (বিষয়টি এখনও পরীক্ষাধীন রয়েছে)।

পরীক্ষাগার

পরীক্ষাগার বি. 1 যেখানে পরীক্ষা দেওয়া বা করা হয়; 2 বিদ্যার্থীদের পরীক্ষা দেওয়ার স্হান; 3 বৈজ্ঞানিক গবেষণাগার,laboratory.

পরীক্ষণীয়

পরীক্ষণীয় বিণ. পরীক্ষা করে দেখা যায় বা উচিত এমন; বিচার্য (পরীক্ষণীয় বিষয়)।

পরীক্ষক

পরীক্ষক বিণ. বি. পরীক্ষাকারী; পরীক্ষাগ্রহণকারী।

পরীক্ষা

পরীক্ষা [ parīkṣā ] বি. 1 দোষগুণ ভালোমন্দ যোগ্যতা ইত্যাদির বিচার (রক্তপরীক্ষা, ভাগ্যপরীক্ষা, স্বাস্হ্যপরীক্ষা); 2 বিদ্যাচর্চায় পারদর্শিতা নির্ণয় (বার্ষিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা); 3 যাচাই (গ্রহরত্নাদি পরীক্ষা করা); 4 সত্যাসত্য নিরূপণ (সাক্ষীকে পরীক্ষা করা); 5 স্বরূপ নির্ণয় (অবস্হাটা পরীক্ষা করে দেখা দরকার); 6 গবেষণা বা তত্ত্বানুসন্ধান (বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে)। [সং. পরি + √ ঈক্ষ্ + অ + আ]। পরীক্ষক বিণ. বি. পরীক্ষাকারী; পরীক্ষাগ্রহণকারী। পরীক্ষণ বি. পরীক্ষা করা। পরীক্ষণীয় বিণ. পরীক্ষা করে দেখা যায় বা উচিত এমন; বিচার্য (পরীক্ষণীয় বিষয়)। পরীক্ষাগার বি. 1 যেখানে পরীক্ষা দেওয়া বা করা হয়; 2 বিদ্যার্থীদের পরীক্ষা দেওয়ার স্হান; 3 বৈজ্ঞানিক গবেষণাগার,laboratory. পরীক্ষাধীন বিণ. পরীক্ষিত হচ্ছে এমন; বিচার্য; পরীক্ষাসাপেক্ষ (বিষয়টি এখনও পরীক্ষাধীন রয়েছে)। পরীক্ষার্থী (-র্থিন্) বিণ. বি. পরীক্ষা দিতে প্রস্তুত বা পরীক্ষা দেবে এমন। স্ত্রী. পরীক্ষার্থিনী। পরীক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন...