পরিস্হিতি

পরিস্হিতি [ pari-shiti ] বি. অবস্হা, পারিপার্শ্বিক অবস্হা (বাড়ির পরিস্হিতি কেমন? বন্যা পরিস্হিতি, পরিস্হিতির মোকাবিলা)। [সং. পরি + স্হিতি]।

পরিসীমা

পরিসীমা [ pari-sīmā ] (-মন্) বি. 1 ইয়ত্তা, সীমা, অবধি (আনন্দের সীমাপরিসীমা নেই); 2 সমতল ক্ষেত্রের বাহুসমূহের বা চতুঃসীমার সমষ্টি, perimeter (বি.প.)। [সং. পরি + সীমা]।

পরিসাজ

পরিসাজ [ pari-sāja ] বি. বইয়ের বাঁধাই ছাপা প্রভৃতির শোভা। [সং. পরি + বাং. সাজ]। তু. ইং. get-up.

পরিসর

পরিসর [ pari-sara ] বি. 1 ব্যাপ্তি, বিস্তার, বিস্তৃতি; 2 সীমা (এই গ্রন্হের ক্ষুদ্র পরিসরে); 3 মাপ (সংকীর্ণ পরিসর)। [সং. পরি + √ সৃ + অ]।

পরিসম্পত

পরিসম্পত্ [ pari-sampat ] বি. যে সম্পত্তি বা সম্পদ ঋণাদি পরিশোধে ব্যবহার করা যায়, assets (স.প.)। [সং. পরি + সম্পত্]।

পরিসমাপ্তি

পরিসমাপ্তি [ parisamāpti ] বি. 1 অবসান, সমাপ্তি (বিবাদের পরিসমাপ্তি ঘটল); 2 পরিণতি; 3 সম্পূর্ণতা। [সং. পরি + সমাপ্তি]। বিণ. পরিসমাপ্ত।

পরিসংখ্যান

পরিসংখ্যান বি. কোনো বিষয়ের তথ্যজ্ঞাপক হিসাব বা সংখ্যার সংকলন, statistics. [রাশিবিজ্ঞান দ্র]।

পরিষ্করণ

পরিষ্করণ [ pariṣkaraṇa ] বি. পরিষ্কারকরণ; শোধন। [সং. পরি + √ কৃ + অন]।