পশ্চাতপদ

পশ্চাতপদ, পশ্চাত্পদ বিণ. হটে এসেছে এমন; অসম্মত বা নিবৃত্ত (তিনি কোনো কাজেই পশ্চাত্পদ হন না)।

পশ্চাদগতি

পশ্চাদগতি, পশ্চাদ্গতি বি. পিছনে যাওয়া, পিছু হটা।

পশ্চাদগামী

পশ্চাদগামী, পশ্চাদ্গামী (-মিন্) বিণ. পিছনে যাচ্ছে এমন।

পশ্চাদবর্তী

পশ্চাদবর্তী, পশ্চাদ্বর্তী বিণ. পিছনে অবস্হিত; পিছনে আসছে এমন।

পশ্চাদভূমি

পশ্চাদভূমি, পশ্চাদ্ভূমি বি. 1 পিছনের জায়গা; 2 চিত্রাদির বিষয়বস্তুকে বৈশিষ্ট্য বা গুরুত্ব দান করে এমন দূরের দৃশ্যাবলি, পটভূমি, background; 3 নদী বা সমুদ্রের বন্দরের পশ্চাদ্বর্তী আমদানি-রপ্তানি কার্যের উপযুক্ত স্হানসমূহ, hinterland (বি.প.)।

পশ্চিমাভিমুখী

পশ্চিমাভিমুখী (-খিন্) বিণ. পশ্চিম দিকে মুখ করে রয়েছে এমন; পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে এমন।

পশ্চিমাভিমুখ

পশ্চিমাভিমুখ [ paścimābhi-mukha ] বিণ. পশ্চিম দিকে মুখ করে রয়েছে এমন। [সং. পশ্চিম + অভিমুখ]। পশ্চিমাভিমুখী (-খিন্) বিণ. পশ্চিম দিকে মুখ করে রয়েছে এমন; পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে এমন।

পশ্চিমে

পশ্চিমা, পশ্চিমে [ paścimā, paścimē ] বিণ. 1 পশ্চিম দেশীয় (পশ্চিমা ভাষা); 2 পশ্চিম দিকের (পশ্চিমা বাতাস)। ☐ বি. পশ্চিমাঞ্চলবাসী লোক। [সং.পশ্চিম + বাং. আ > এ]।

পশ্চিমা

পশ্চিমা, পশ্চিমে [ paścimā, paścimē ] বিণ. 1 পশ্চিম দেশীয় (পশ্চিমা ভাষা); 2 পশ্চিম দিকের (পশ্চিমা বাতাস)। ☐ বি. পশ্চিমাঞ্চলবাসী লোক। [সং.পশ্চিম + বাং. আ > এ]।