প পহিল পহিল [ pahila ] বিণ. (ব্রজ.) 1 প্রথম (পহিল রজনী); 2 নবীন, তরুণ। [হি. পহলা]। পহিলহি ক্রি-বিণ. প্রথমে; প্রথমেই (‘পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল’: রামানন্দ)।
প পস্তা পস্তা [ pastā ] ক্রি. পস্তানো (তাকে বিশ্বাস করে এখন পস্তাচ্ছি)। [সং. পশ্চাত্তাপ-তু হি. পছতানা]। পস্তানো ক্রি. বি. অনুতাপ করা; আফশোস করা। পস্তানি বি. অনুতাপ, পশ্চাত্তাপ।
প পসারা পসারা1 [ pasārā1 ] ক্রি. (কাব্যে) বাড়িয়ে দেওয়া, প্রসারিত করা (‘সবার পানে যেথায় বাহু পসারো’: রবীন্দ্র)। [সং. প্র + √ সৃ + ণিচ্ + বাং. আ]। পসারা2 [ pasārā2 ] বি. (প্রা. বাং.) পণ্যসামগ্রী, পসরা। [পসরা1 দ্র]।
প পসার পসার1 [ pasāra1 ] বি. 1 হাট-বাজার, দোকানপাট; 2 পণ্যসম্ভার, পণ্যদ্রব্য (দোকানপসার)। [হি. পঁসর (=দোকান)]। পসার2 [ pasāra2 ] বি. 1 ব্যবসায়ে খ্যাতি (ডাক্তারের পসার জমা, উকিলের পসার); 2 প্রতিপত্তি; 3 খদ্দের মক্কেল প্রভৃতির প্রাচুর্য। [সং. প্রসার]।
প পশ্চার্ধ পশ্চার্ধ [ paścārdha ] বি. 1 নাভি থেকে পা পর্যন্ত দেহাংশ, অধমাঙ্গ, দেহের নিম্নার্ধ; 2 নিম্নার্ধ; 3 শেষার্ধ; 4 অপরার্ধ। [সং. পশ্চ (=অপর) + অর্ধ]।