পা
পা1 [ pā1 ] বি. স্বরগ্রামের পঞ্চমের সংকেত, পঞ্চম সুর। পা2 [ pā2 ] বি. 1 চরণ, পদ, কুঁচকি থেকে পায়ের পাতা পর্যন্ত দেহাংশ; 2 পায়ের পাতা, পদতল; 3 পদক্ষেপ (পায়ে পায়ে এগোনো); 4 টেবিল চেয়ার ইত্যাদি আসবাবপত্রের পায়া। [সং. পদ]। পা চলা ক্রি. বি. 1 এগোনো (আর পা চলছে না); 2 লাথি মারা (ছেলেটার খুব পা চলে)। পা চাটা ক্রি. বি. অতি হীনভাবে তোষামোদ করা। পা চালানো ক্রি. বি. 1 হাঁটা; অগ্রসর হওয়া; 2 লাথি মারা। পা টিপে চলা ক্রি. সাবধানে পায়ের শব্দ না করে চলা। পা ধুতেও না আসা ক্রি. বি. ঘৃণার জন্য কোনোরকম সংস্পর্শে না আসা। পা বা়ড়ানো ক্রি. বি. যেতে উদ্যত হওয়া। পা ভারি হওয়া ক্রি. বি. পা রসস্হ হওয়ায় চলতে কষ্ট হওয়া। পায়ে ঠেলা ক্রি. বি. অবজ্ঞা বা উপেক্ষা করা (অনুরোধ পায়ে ঠেলছে)।...