প পাঁউরুটি পাউরুটি, পাঁউরুটি [ pāuruṭi, pām̐uruṭi ] বি. ইয়োরোপীয় পদ্ধতিতে তৈরি ফাঁপা রুটি। [পো. pao + হি. রোটি]।
প পাইল পাইল2 [ pāila2 ] বি. 1 একত্রীকরণ; 2 ভালোমন্দ মিহি-মোটা প্রভৃতি দুই বা ততোধিক ভিন্নজাতীয় জিনিসের সংমিশ্রণ (ভালো চালের সঙ্গে খারাপ চাল পাইল দেওয়া হয়েছে)। [ইং. pile]।