পাংশুবর্ণ

পাংশুবর্ণ বি. ধুলোর রং। ☐ বিণ. ধুলোর মতো বর্ণবিশিষ্ট, ধূসর; ফ্যাকাসে।

পাংশু

পাংশু [ pāṃśu ] বি. 1 ছাই, পাঁশ; 2 কলঙ্ক, দোষ। ☐ বিণ. 1 ধূসর; 2 ম্লান (পাংশু মুখ)। [সং. √ পংশ্ + উ]। পাংশুবর্ণ বি. ধুলোর রং। ☐ বিণ. ধুলোর মতো বর্ণবিশিষ্ট, ধূসর; ফ্যাকাসে। পাংশুমুখ বিণ. পাংশুবর্ণ মুখবিশিষ্ট; শুকনো মুখযুক্ত; বিবর্ণমুখ। পাংশুল বিণ. 1 ধূলিপূর্ণ; 2 কলঙ্কযুক্ত, কলঙ্কজনক (কুলপাংশুল)। ☐ বি. শিব। পাংশুলা বিণ. (স্ত্রী.) 1 ধূলিপূর্ণা; 2 পাপিষ্ঠা, দুশ্চরিত্রা। ☐ বি. 1 রজস্বলা নারী; 2 কুলটা; 3 পৃথিবী।

পাংশন

পাংশন [ pāṃśana ] বিণ. দূষক, কলঙ্কিত করে এমন (কুলপাংশন)। [সং. √ পংশ্ + অন (নি.)]।

পাওয়ানো

পাওয়ানো ক্রি. বি. 1 পাইয়ে দেওয়া, লাভ করানো; 2 সমর্থ করানো; 3 উদ্রিক্ত করানো; 4 বোধ করানো; 5 ভোগ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।

পাওয়া

পাওয়া [ pāōẏā ] ক্রি. 1 হস্তগত হওয়া, লাভ করা (চিঠি পাওয়া, চাকরি পাওয়া, মাইনে পাওয়া); 2 মেলা বা জোটা (সাড়া পাওয়া, জবাব পাওয়া); 3 সমর্থ হওয়া (শুনতে পায় না, চোখে দেখতে পায় না); 4 উদ্রিক্ত হওয়া (খিদে পায়, কান্না পেল); 5 ভোগ বোধ বা অনুভব করা (ব্যথা পাওয়া, দুঃখ পাওয়া, আরাম পাওয়া); 6 ঠাওরানো, গণ্য করা (আমাকে কি পাগল পেয়েছে?); 7 আক্রান্ত হওয়া (ভূতে পেয়েছে); 8 উপায় উদ্ভাবন করা (আমি ভেবে পাচ্ছি না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. প্রাপ্ত, লব্ধ (লটারিতে পাওয়া টাকা)। [< সং. প্র + √ আপ্]। পাওয়ানো ক্রি. বি. 1 পাইয়ে দেওয়া, লাভ করানো;...

পাইপ

পাইপ [ pāipa ] বি. 1 নল (জলের পাইপ); 2 ধূমপানের জন্য ব্যবহৃত বাঁকা নলবিশেষ। [ইং. pipe]। পাইপগান বি. নলের আকারবিশিষ্ট এবং সহজে ব্যবহারযোগ্য বন্দুকবিশেষ। [ইং. pipe-gun]।

পাইন

পাইন2 [ pāina2 ] বি. ছুঁচলো পাতাযুক্ত বড়ো গাছবিশেষ। [ইং. pine]।

পাওনা

পাওনা [ pāōnā ] বিণ. প্রাপ্য (পাওনা টাকা)। ☐ বি. 1 প্রাপ্য অর্থ (আমার পাওনা মিটিয়ে দাও); 2 প্রাপ্তি, লাভ (পাওনা থোওনা)। [পাওনা দ্র]। পাওনাগণ্ডা বি. প্রাপ্য অর্থাদি। পাওনাদার বি. যে টাকা পাবে, মহাজন।