পাঁকুই

পাঁকুই [ pān̐kui ] বি. আঙুলের হাজা রোগ। [বাং. পাঁক]।

পাঁকাল

পাঁকাল [ pān̐kāla ] বি. আঁশহীন ছোটো মাছবিশেষ। ☐ বিণ. পাঁকযুক্ত, কর্দমাক্ত। [সং. পঙ্ক > বাং. পাঁক + আল]।

প্যাকাটি

পাঁকাটি, প্যাঁকাটি, প্যাকাটি [ pān̐kāṭi, pyān̐kāṭi, pyākāṭi ] বি. (জ্বালানি হিসাবে ব্যবহৃত) পাট গাছের শুকনো ডাঁটা। [< বাং. পাট + কাঠি]।

পাঁকাটি

পাঁকাটি, প্যাঁকাটি, প্যাকাটি [ pān̐kāṭi, pyān̐kāṭi, pyākāṭi ] বি. (জ্বালানি হিসাবে ব্যবহৃত) পাট গাছের শুকনো ডাঁটা। [< বাং. পাট + কাঠি]।

পাঁইট

পাঁইট [ pām̐iṭa ] বি. তরল পদার্থের পরিমাণবিশেষ-প্রায়. 568 লিটার। [ইং. pint]।

পাঁয়জোর

পাঁইজর, পাঁয়জোর [ pām̐i-jara, pām̐ẏa-jōra ] বি. নূপুরবিশেষ। [হি. পঁয় (< সং. পদ) +জেবর]।

পাঁইজর

পাঁইজর, পাঁয়জোর [ pām̐i-jara, pām̐ẏa-jōra ] বি. নূপুরবিশেষ। [হি. পঁয় (< সং. পদ) +জেবর]।

পাংশুলা

পাংশুলা বিণ. (স্ত্রী.) 1 ধূলিপূর্ণা; 2 পাপিষ্ঠা, দুশ্চরিত্রা। ☐ বি. 1 রজস্বলা নারী; 2 কুলটা; 3 পৃথিবী।

পাংশুল

পাংশুল বিণ. 1 ধূলিপূর্ণ; 2 কলঙ্কযুক্ত, কলঙ্কজনক (কুলপাংশুল)। ☐ বি. শিব।

পাংশুমুখ

পাংশুমুখ বিণ. পাংশুবর্ণ মুখবিশিষ্ট; শুকনো মুখযুক্ত; বিবর্ণমুখ।