পশ্চিম

পশ্চিম [ paścima ] বি. 1 পূর্বদিকের বিপরীত দিক, যে দিকে সূর্য অস্ত যায়, প্রতীচী; 2 ইয়োরোপ, আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশ বা মহাদেশ (‘পশ্চিম আজি খুলিয়াছে দ্বার’: রবীন্দ্র)। ☐ বিণ. 1 (সং.) চরম, শেষ; 2 অনন্তর; 3 পশ্চিমে অবস্হিত (পশ্চিম দেশ)। [সং. পশ্চাত্ + ইম]।

পশুধর্মা

পশুধর্মা (-র্মন্) বিণ. 1 পশুর মতো প্রকৃতিবিশিষ্ট; 2 মৈথুনপরায়ণ।

পশুধর্ম

পশুধর্ম বি. 1পশুর স্বাভাবিক বৃত্তি; 2 মৈথুন।

পশুত্ব

পশুত্ব বি. পশুর ভাব বা ধর্ম; পশুর মতো আচরণ।

পশুচারণ

পশুচারণ বি. গোমহিষ বা মেষাদিকে চরানো।

পশুখাদ্য

পশুখাদ্য বি. যে খাদ্য কেবল পশুরাই খেতে পারে; পশুর উপযুক্ত খাদ্য।

পশ্চাদভাগ

পশ্চাদভাগ, পশ্চাদ্ভাগ বি. 1 পিছনের অংশ; 2 নিতম্ব, পাছা।

পশ্চাত

পশ্চাত্ [ paścāt ] অব্য. ক্রি-বিণ. (সচ. সাধুভাষায়) 1 পরে (সেকথা পশ্চাত্ বলিব); 2 পিছনে (পশ্চাত্ পশ্চাত্ চলিল); 3 পশ্চিমে (তু. পাশ্চাত্য)। ☐ বি 1 পিছন (গৃহের পশ্চাতে, পশ্চাতের দিক); 2 পরবর্তীকাল, ভবিষ্যত্ (পশ্চাতে দুঃখ পাবে)। [সং. পশ্চ (অপর) + আত্ (নি.)]। পশ্চাতচিন্তা বি. ভবিষ্যতের চিন্তা। পশ্চাত্তাপ বিণ. অনুতাপ। পশ্চাতপদ বিণ. হটে এসেছে এমন; অসম্মত বা নিবৃত্ত (তিনি কোনো কাজেই পশ্চাত্পদ হন না)। পশ্চাদগতি বি. পিছনে যাওয়া, পিছু হটা। পশ্চাদগামী (-মিন্) বিণ. পিছনে যাচ্ছে এমন। পশ্চাদ্পসরণ বি. পিছনে যাওয়া; পিছু হটা। পশ্চাদবর্তী বিণ. পিছনে অবস্হিত; পিছনে আসছে এমন। পশ্চাদভূমি বি. 1 পিছনের জায়গা; 2 চিত্রাদির বিষয়বস্তুকে বৈশিষ্ট্য বা গুরুত্ব দান করে এমন দূরের দৃশ্যাবলি, পটভূমি, background; 3 নদী বা সমুদ্রের বন্দরের পশ্চাদ্বর্তী আমদানি-রপ্তানি কার্যের উপযুক্ত স্হানসমূহ, hinterland (বি.প.)। পশ্চাদ্ধাবন বি. পিছনে পিছনে দৌড়ানো, সবেগে অনুসরণ। পশ্চাদ্ভাগ বি. 1 পিছনের অংশ; 2 নিতম্ব, পাছা।

পশুরি

পশুরি – পসুরি -র বানানভেদ।