পাক

পাক1 [ pāka1 ] বিণ. পবিত্র (নাপাক)। [ফা. পাক]। পাক2 [ pāka2 ] বি. অসুরবিশেষ। [সং. √ পা + ক]। পাকশাসন বি. পাক নামে দৈত্যের নিধনকারী অর্থাত্ ইন্দ্র। পাকশাসনি বি. ইন্দ্রপুত্র জয়ন্ত ও অর্জুন। পাক3 [ pāka3 ] বি. 1 ঘূর্ণন (পৃথিবী পাক খাচ্ছে); 2 ভ্রমণ (এক পাক ঘুরে আসি, মাঠে একটু পাক দিয়ে আসি); 3 প্রদক্ষিণ (সাত পাক); 4প্যাঁচ (জিলিপির পাক, শত পাকে জড়িত); 5 মোচড় (সুতোয় পাক দেওয়া); 6 দৈবঘটনা (দুর্বিপাক); 7 চক্রান্ত, ফাঁদ (পাকে ফেলা)। [দেশি]। পাক খাওয়া ক্রি. বি. ঘোরা; প্রদক্ষিণ করা; বেড়ানো; প্যাঁচ খাওয়া; মোচড় খাওয়া; মোচড়ানো। পাকচক্রে, পাকচক্রে ক্রি-বিণ. ঘটনাচক্রে, দৈবক্রমে; কলে-কৌশলে। পাকদণ্ডী বি. যে-পথ ঘুরে ঘুরে পাহাড়ে উঠে গেছে। পাক দেওয়া ক্রি. বি. মোচড়ানো; পাকানো; ঘোরা; বেড়ানো (চলো একটা পাক দিয়ে আসি)। পাক মারা ক্রি. বি. ঘোরা; বেড়ানো। পাকে প্রকারে ক্রি-বিণ....

পাঁশকুড়ো

পাঁশকুড়, পাঁশকুড়ো বি. ছাইয়ের কুণ্ড বা গাদা, ছাই ফেলবার জায়গা।

পাঁশকুড়

পাঁশকুড়, পাঁশকুড়ো বি. ছাইয়ের কুণ্ড বা গাদা, ছাই ফেলবার জায়গা।

পাঁপর

পাঁপড়, পাঁপর1 [ pām̐paḍ়, pām̐para1 ] দ্র পাপড়। পাঁপর2 [ pām̐para2 ] বি. নিঃস্ব লোক যার মামলা সরকারি ব্যয়ে চলে। [< ইং. pauper]।

পাঁপড়

পাঁপড়, পাঁপর1 [ pām̐paḍ়, pām̐para1 ] দ্র পাপড়। পাঁপর2 [ pām̐para2 ] বি. নিঃস্ব লোক যার মামলা সরকারি ব্যয়ে চলে। [< ইং. pauper]।

পাঁদাড়

পাঁদাড় [ pān̐dāḍ় ] বি. বাড়ির পিছনের নোংরা জঞ্জালপূর্ণ জায়গা। [দেশি]।

পাকস্হলী

পাকস্হলী বি. পাকাশয়, পেটের মধ্যে যে অংশে পৌঁছে খাদ্যদ্রব্য হজম হয়, stomach.