পাঁজা1 [ pān̐jā1 ] বি. আঁটি, গুচ্ছ, রাশি (‘রোদে রাঙা ইটের পাঁজা’: সু. রা)। [সং. পুঞ্জ]। পাঁজা2 [ pān̐jā2 ] বি. দুই হাত প্রসারিত করে জড়িয়ে ধরা বা তুলে ধরা (পাঁজা করে তোলা)। [ফা. পঞ্জহ্]। পাঁজাকোলা বিণ. প্রসারিত দুই হাতে আঁকড়ে ধরে কোলের কাছে তোলা হয়েছে এমন।