পাক দেওয়া

পাক দেওয়া ক্রি. বি. মোচড়ানো; পাকানো; ঘোরা; বেড়ানো (চলো একটা পাক দিয়ে আসি)।

পাক করা

পাক করা ক্রি. বি. রাঁধা; রান্না করা।

পাক ধরা

পাক ধরা ক্রি. বি. পেকে ওঠা; সাদা হতে শুরু করা।

পাকযজ্ঞ

পাকযজ্ঞ বি. হোম, যজ্ঞ, নিত্যশ্রাদ্ধ ইত্যাদি পুণ্যকর্ম।

পাকশাসন

পাকশাসন বি. পাক নামে দৈত্যের নিধনকারী অর্থাত্ ইন্দ্র।

পাকস্পর্শ

পাকস্পর্শ বি. বউভাত, হিন্দুবিবাহে অনুষ্ঠানের অঙ্গবিশেষ-এতে নববধূর রান্নাকরা ভোজ্যবস্তু আত্মীয়বর্গকে খেতে দেওয়া হয়।