পাখলানো

পাখলানো ক্রি. বি. রগড়ে ধোয়া, প্রক্ষালন করা। ☐ বিণ. উক্ত অর্থে।

পাখলা

পাখলা [ pākhalā ] ক্রি. ধোয়া, প্রক্ষালন করা (ধুয়ে পাখলে রাখা)। [< সং. প্রক্ষালন]। পাখলানো ক্রি. বি. রগড়ে ধোয়া, প্রক্ষালন করা। ☐ বিণ. উক্ত অর্থে।

পাখপাখালি

পাখপাখালি বি. নানারকম পাখি (পাখপাখালির ডাকে বাগানটা মুখরিত)।

পাখ

পাখ [ pākha ] বি. 1 পাখি পতঙ্গ মাছ প্রভৃতির ডানা; 2 পাখি (পাখপাখালি)। [সং. পক্ষ > পাখ]। পাখপাখালি বি. নানারকম পাখি (পাখপাখালির ডাকে বাগানটা মুখরিত)।

পাকুড়

পাকুড় [ pākuḍ় ] বি. অশ্বত্থজাতীয় গাছবিশেষ। [সং. পর্কটী]।

পাকাশয়

পাকাশয় [ pākāśaẏa ] বি. পাকস্থলী, stomach. [সং.পাক4 + আশয় (=স্হান)]। পাকাশয়িক বিণ. পাকাশয়সম্বন্ধীয়।

পাকাপাকি

পাকাপাকি [ pākā-pāki ] বিণ. স্হিরীকৃত; সুনিশ্চিত (পাকাপাকি ব্যবস্হা)। [বাং. পাকা + পাকা + ই]।

পাকানো

পাকানো1 [ pākānō1 ] ক্রি. বি. 1 অভিজ্ঞ বা ঝানু করা, পরিণত করা, পক্ব করা; 2 সময়ের আগে ঝানু করা (তোমরাই ছেলেটাকে পাকিয়েছ)। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. পাকা1, 2 + আনো]। পাকানো2 [ pākānō2 ] ক্রি. বি. 1 ক্রোধে ঘুরানো (চোখ পাকিয়ে কথা বলছ কেন?); 2 পাক দেওয়া, মোচড়ানো (সুতো পাকানো); 3গোলাকার করা (দলা পাকানো); 4 জটিল করা (জট পাকানো); 5 জোট গড়ার চেষ্টা করা (দল পাকানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [পাকা2 দ্র]।

পাকা কথা

পাকা কথা বি. যে কথার অন্যথা বা নড়চড় হবে না।