পাগল

পাগল [ pāgala ] বিণ. বি. 1 উন্মাদ, বাতুল, খ্যাপা; 2 মত্ত, প্রমত্ত (পাগল হাওয়া); 3 (আল.) অস্হির (গরমে পাগল হয়ে গেলাম); 4 (আদরে) অবোধ (ওরে পাগল ছেলে)। [অর্বাচীন সং.]। পাগলা বিণ. বি. 1 (আদরে) পাগল (পাগলা ছেলে); 2 খ্যাপা (পাগলা হাতি)। স্ত্রী. পাগলী। পাগলাগারদ বি. পাগলের জন্য নির্দিষ্ট আবাস। পাগলামো বি. পাগলের বা নির্বোধের মতো আচরণ।

পাগড়ি

পাগড়ি [ pāgaḍ়i ] বি. উষ্ণীয়, মাথায় জ়ড়াবার কাপড়। [হি. পগড়ী]।

পাখি পড়ানো

পাখি পড়ানো ক্রি. বি. 1 অর্থ না বুঝিয়ে পাখির মতো মুখস্হ করানো; 2 মুখস্হ করাবার জন্য বারবার বলা।

পাখি দেখা

পাখি দেখা বি. পাখি চেনার জন্য নানা জাতের পাখি দেখার নেশা,bird watching.

পাখি

পাখি [ pākhi ] বি. 1 পক্ষী, দুই ডানা ও দুই পা-যুক্ত (এবং সাধারণত) আকাশে ওড়ার ক্ষমতাযুক্ত ডিম প্রসবকারী প্রাণী; 2 খড়খড়ির তক্তা;3 চাকা বা চরকার মধ্যবর্তী কাঠের দণ্ড; 4 মইয়ের ধাপ। [সং. পক্ষিন্]। পাখি দেখা বি. পাখি চেনার জন্য নানা জাতের পাখি দেখার নেশা,bird watching. পাখি পড়ানো ক্রি. বি. 1 অর্থ না বুঝিয়ে পাখির মতো মুখস্হ করানো; 2 মুখস্হ করাবার জন্য বারবার বলা। পাখির প্রাণ পাখির মতো ক্ষীণ প্রাণ।

পাখা

পাখা [ pākhā ] বি. 1 যা দিয়ে বাতাস করা হয়, ব্যজনী (হাতপাখা); 2 ডানা বা পালক (পাখির পাখা)। [বাং. পাখ + আ]।

পাখোয়াজ

পাখোয়াজ [ pākhōẏāja ] বি. মৃদঙ্গ, ঢোলের মতো চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ যা প্রধানত ধ্রুপদাঙ্গ সংগীতের সঙ্গে সংগত করার জন্য বাজানো হয়। ☐ বিণ. (অশোভন) (নিন্দার্থে) ওস্তাদ, ধৃষ্ট, অকালপক্ব (পাখোয়াজ ছেলে)। [ফা. পখ্বাজ-তু. সং. পক্ষবাদ্য]। পাখোয়াজি বি. পাখোয়াজ-বাদক।