পাকা কাজ

পাকা কাজ বি. সুসম্পন্ন কাজ; যে কাজের ফলাফল উলটে যাবার আশঙ্কা নেই।

পাকা ঘুঁটি

পাকা ঘুঁটি বি. (পাশা লুডো প্রভৃতি খেলায়) যে ঘুঁটি নির্দিষ্ট পথ অতিক্রম করে ঘরে উঠে যাবার উপক্রম করছে।

পাকা দেখা

পাকা দেখা বি. বিবাহের সম্বন্ধ স্হির করে বর বা কনেকে আশীর্বাদ করার জন্য দেখা।

পাকা ধানে মই

পাকা ধানে মই (আল.) নিশ্চিত প্রাপ্তি বা লাভের আশা নষ্ট, সুসম্পন্ন কাজ পণ্ড।

পাকা মাথা

পাকা মাথা বি. সুচতুর ও অভিজ্ঞ ব্যক্তির মাথা বা বুদ্ধি।

পাকামো

পাকামো বি. (নিন্দায়) পাকা অর্থাত্ পরিণত বা অভিজ্ঞ নয় অথচ পাকার মতো ভাব; অপ্রাপ্তবয়স্ক অবস্হায় বয়স্কদের মতো আচরণ।

পাকা হাত

পাকা হাত বি. নিপুণ বা অভিজ্ঞ হাত বা কাজকর্ম; অভিজ্ঞতা।