পিছু

পাছু, পিছু [ pāchu, pichu ] বি. পিছন (আগুপাছু)। ☐ ক্রি-বিণ. 1 পিছন দিকে (পাছু হাঁটা); 2 পিছন থেকে (পাছু ডাকা, পিছু ডাকা); 3 (আঞ্চ.) পরে (এখন নয়, পাছু শুনব)। [প্রাকৃ. পচ্ছ < সং. পশ্চাত্]। পাছু ধরা, পাছু নেওয়া, পাছু লাগা ক্রি. বি. পিছনে পিছনে যাওয়া, অনুসরণ করা; বিরক্ত করা।

পাঞ্জাবি

পাঞ্জাবি1 বি. পাঞ্জাবের অধিবাসী বা ভাষা। ☐ বিণ. পাঞ্জাব প্রদেশসম্বন্ধীয় বা পাঞ্জাবে উত্পন্ন। [পঞ্জাব + বাং. ই]। পাঞ্জাবি2 [ pāñjābi2 ] বি. ঢিলে লম্বা ঝুলের জামাবিশেষ। [পাঞ্জাব + বাং. ই]।

পাঞ্জাব

পাঞ্জাব [ pāñjāba ] বি. উত্তর-পশ্চিম ভারতের প্রদেশ বা রাজ্যবিশেষ। পাঞ্জাবি1 বি. পাঞ্জাবের অধিবাসী বা ভাষা। ☐ বিণ. পাঞ্জাব প্রদেশসম্বন্ধীয় বা পাঞ্জাবে উত্পন্ন। [পঞ্জাব + বাং. ই]। পাঞ্জাবি2 [ pāñjābi2 ] বি. ঢিলে লম্বা ঝুলের জামাবিশেষ। [পাঞ্জাব + বাং. ই]।

পাঞ্জা লড়া

পাঞ্জা কষা, পাঞ্জা লড়া ক্রি. বি. 1 দুজনের পাঁচ আঙুল ও করতল জড়াজড়ি করে হাতের শক্তি পরীক্ষা করা; 2 (আল.) প্রতিদ্বন্দ্বিতা করা।

পাঞ্জা কষা

পাঞ্জা কষা, পাঞ্জা লড়া ক্রি. বি. 1 দুজনের পাঁচ আঙুল ও করতল জড়াজড়ি করে হাতের শক্তি পরীক্ষা করা; 2 (আল.) প্রতিদ্বন্দ্বিতা করা।

পাঞ্জা

পাঞ্জা [ pāñjā ] বি. 1 পাঁচ-ফোটা-চিহ্নিত তাস; 2 পাঁচ-আঙুল সমেত করতল; 3 বাদশাহ-নবাবদের করতলের ছাপযুক্ত ফরমান বা আদেশপত্র; 4 লুডো পাশা ইত্যাদি খেলায় পাঁচের দান (ছক্কা পাঞ্জা)। [ফা. পঞ্জহ্]। পাঞ্জা কষা, পাঞ্জা লড়া ক্রি. বি. 1 দুজনের পাঁচ আঙুল ও করতল জড়াজড়ি করে হাতের শক্তি পরীক্ষা করা; 2 (আল.) প্রতিদ্বন্দ্বিতা করা।

পাজি

পাজি [ pāji ] বিণ. নীচ, নচ্ছার, বদমাশ (ভারী পাজি লোক)। [ফা. পাজী]। পাজির পা-ঝাড়া (গালিতে) অত্যন্ত পাজি।

পায়জামা

পাজামা, পায়জামা [ pājāmā, pāẏa-jāmā ] বি. কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ঝুলবিশিষ্ট ঢিলে পাতলুন বা ট্রাউজারবিশেষ। [ফা. পা-জামা]।

পাচনবাড়ি

পাচনবাড়ি, পাচনি [ pācana-bāḍ়i, pācani ] বি. গোরু তাড়াবার ছোটো লাঠি। [সং. প্রাজন]।