পাটি

পাটি1 [ pāṭi1 ] বি. এক ধরনের জলজ তৃণ থেকে নির্মিত মাদুরবিশেষ (শীতলপাটি)। [দেশি]। পাটি2 [ pāṭi2 ] বি. 1 শৃঙ্খলা, ধারা, প্রণালী (পরিপাটি); 2 শ্রেণি, সারি, পঙ্ক্তি (দাঁতের পাটি, দু-পাটি দাঁত); 3 দুটির একটি, একজোড়ার একটি (একপাটি জুতো); 4 (প্রা. কাব্যে) কেশবিন্যাস (‘চিরুনী ধরি পাড়ে মোহন পাটি’: ক. ক.); 5 গৃহকর্ম (‘সংসারের পাটি’: শি.); 6 (গণি.) অঙ্কদ্বারা সংখ্যাদির গণনা (পাটিগণিত)। [সং. √ পট্ + ণিচ্ + ই]।

পাটালি

পাটালি [ pāṭāli ] বি. তাল খেজুর প্রভৃতির রস থেকে প্রস্তুত শুকনো গুড়ের বরফি বা তক্তি। [বাং. পাটা1 (=তক্তা) + লি]।

পাটাতন

পাটাতন বি. 1 তক্তা বা তক্তাজাতীয় কাঠ দিয়ে তৈরি মাচা বা মেঝে; ২. জাহাজ স্টিমার প্রভৃতির মেঝে বা ডেক।

পাটা

পাটা1 [ pāṭā1 ] বি. 1 তক্তা, ফলক (কাঠের পাটা); 2 জমির ক্রয় বা পত্তনিসম্বন্ধীয় দলিল, পাট্টা; 3 ভাঁজ (কাপড়ের পাটা); 4 বিস্তার বা বিশালতা (বুকের পাটা)। [সং. পট্টক]। পাটাতন বি. 1 তক্তা বা তক্তাজাতীয় কাঠ দিয়ে তৈরি মাচা বা মেঝে; 1 জাহাজ স্টিমার প্রভৃতির মেঝে বা ডেক। পাটা2 [ pāṭā2 ] বি. যে পাথরে মশলা পেষা হয়, শিল। [দেশি]।

পাটলি

পাটলা, পাটলি বি. 1 পারুল বা তার গাছ; 2 গোলাপ বা তার গাছ।

পাজামা

পাজামা, পায়জামা [ pājāmā, pāẏa-jāmā ] বি. কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ঝুলবিশিষ্ট ঢিলে পাতলুন বা ট্রাউজারবিশেষ। [ফা. পা-জামা]।

পাছে

পাছে1 [ pāchē1 ] দ্র পাছ। পাছে2 [ pāchē2 ] অব্য. আশঙ্কায়, যদি ঘটে এই ভয়ে (পাছে পড়ে যাই এই জন্য জোরে হাঁটছি না)। [তু. পাছ]।

পাছু লাগা

পাছু ধরা, পাছু নেওয়া, পাছু লাগা ক্রি. বি. পিছনে পিছনে যাওয়া, অনুসরণ করা; বিরক্ত করা।

পাছু নেওয়া

পাছু ধরা, পাছু নেওয়া, পাছু লাগা ক্রি. বি. পিছনে পিছনে যাওয়া, অনুসরণ করা; বিরক্ত করা।

পাছু ধরা

পাছু ধরা, পাছু নেওয়া, পাছু লাগা ক্রি. বি. পিছনে পিছনে যাওয়া, অনুসরণ করা; বিরক্ত করা।